Wednesday, October 21, 2026
24 C
Kolkata

এবার ১৫ দিনের লকডাউন জারি হল রাজস্থানে

নিউজ ডেস্ক : হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রামিত রোগীর সংখ্যা। দেশের বড় বড় শহরগুলির হাসপাতালগুলোতে শয্যা নেই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য। একই শয্যায় রয়েছে একাধিক রোগী। প্রবল সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। এখন আর ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার গুলি। মহারাষ্ট্রের পদ্ধতি অনুসরণ করে রাজস্থানের অশোক গেহলতের সরকার তাই ২ মে পর্যন্ত এক পক্ষকাল ব্যাপী লকডাউন ঘোষণা করল রাজ্যে।

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো না হলেও করুণ পরিস্থিতি রাজস্থানে। দৈনিক সংক্রমণ রোজই ১০ হাজার পেরচ্ছে। রাজধানী জয়পুরে দু’ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। উপয়ান্তর না দেখে লকডাউন জারি করা হল মরুরাজ্যে। রবিবারের ঘোষণা, আগামী ১৫ দিন চলবে ‘জন অনুশাসন পক্ষ’।

জরুরি পরিষেবা ছাড়া আর সবকিছু বন্ধ থাকবে এই ২৫ দিনে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনো নিষেধ। বন্ধ থাকবে দোকান, বাজার। সবজি, ফল, দুধ এবং অন্যান্য আনাজপাতির দোকান সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে। রান্নার গ্যাসের দোকান এবং পেট্রল পাম্প রাত ৮টা পর্যন্ত খোলা।গণ পরিবহন চলবে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে। সাংবাদিকদের অবশ্য লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories