Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

অন্ধ্রপ্রদেশ,তেলেঙ্গানার ১৩৭ টা প্রাচীন ও ঐতিহাসিক মন্দির ও স্মৃতিসৌধ বন্ধ করল ASI

নিউজ ডেস্ক : দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমনের কারণে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ১৩৭ টি প্রাচীন ঐতিহাসিক মন্দির এবং স্মৃতিসৌধ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, প্রাচীন মন্দির, স্মৃতিসৌধ এবং দুর্গ গুলিকে আগামী ১৫ই মে পর্যন্ত আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ১৫ই মে বা তার আগে এগুলি খোলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে। গতকাল নয়া দিল্লি থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্মৃতিসৌধ বিভাগের পরিচালক এম কে পাঠক এক বার্তায় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় তাদের অধীনে থাকা সব স্মৃতিসৌধ গুলি বন্ধ রাখার বিষয়ে তাদের পদক্ষেপের কথা ঘোষণা করেন।

 

স্মৃতিসৌধ গুলির মধ্যে ৮টি তেলেঙ্গানায় এবং ১২৯ টি অন্ধপ্রদেশে। উল্লেখ্য এই দুই দক্ষিণ ভারতের রাজ্যের বহু প্রাচীন মন্দির এবং স্মৃতিসৌধে পুণ্যার্থীদের সমাবেশের ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্র এ খবরে জানা যাচ্ছে। তাই করোনা সংক্রমনের শৃংখল বিচ্ছিন্ন করার জন্য এই পদক্ষেপ জরুরি বলে ASI এর তরফ থেকে জানানো হয়েছে।

করোনা সংক্রমনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই লকডাউনের ঘোষণা করেছে মহারাষ্ট্র। সপ্তাহান্তের লকডাউন চলছে উত্তরপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু সহ আরো বেশ কিছু রাজ্যে। তবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় প্রাচীন ঐতিহাসিক স্মৃতিসৌধ বন্ধ করার উদ্যোগ নিলেও এখনো উত্তরাখণ্ডের হরিদ্বারে চলছে লক্ষ লক্ষ হিন্দু পুণ্যার্থীদের আগমনের মহাকুম্ভ মেলা। সেখানে গতকাল সীমিত সংখ্যক পুণ্যার্থীদের মধ্যে পরীক্ষা করার পরেও পাঁচ হাজার জনের বেশি করোনা সংক্রামিত অবস্থায় ধরা পড়েছেন। পশ্চিমবঙ্গে এখনো মোদী অমিত শাহ সহ বিজেপির নেতারা চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারাভিযান। নির্বাচনী জনসভায় ভিড়ের সঙ্গে নাকি করোনা সংক্রমন বৃদ্ধির কোন সংযোগ নেই, এমন অদ্ভুত দাবি করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories