Wednesday, October 21, 2026
24 C
Kolkata

অভিনয়ের টোপ দিয়ে ডায়মন্ড হারবারের এক নাবালিকাকে অপহরণ, বিহার থেকে এ রাজ্যের নাবালিকাকে উদ্ধার করল পুলিশ

অভিনয়ের টোপ দিয়ে ডায়মন্ড হারবারের এক নাবালিকাকে অপহরণ করে বিহারের গোপালগঞ্জে নিয়ে চলে গিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে শেষমেশ রক্ষা পেলেন অষ্টম শ্রেণির ওই ছাত্রী। মঙ্গলবার চাইল্ড লাইনের উপস্থিতিতে অপহৃত ছাত্রীকে পরিবারের হাতে তুলে দিল ডায়মন্ড হারবার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা নেতড়া হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বেশ কয়েক মাস আগে নেটমাধ্যমে মাধ্যমে সুমন নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় তার। ফোনে নিয়মিত কথাও হতে থাকে তাদের। নাচে পারদর্শী ওই ছাত্রীকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেয় সুমন। ওই যুবকের ফাঁদে পা দিয়ে, গত ১৩ এপ্রিল কাউকে না জানিয়ে ওই যুবকের সঙ্গে বেরিয়ে পড়ে ছাত্রী। সুমন বাবুঘাট থেকে ওই ছাত্রীকে একটি বাসে তুলে দেয়। তাকে বিহারের কাছাকাছি নামতে বলা হয়েছিল। সেখান থেকে ফের বাস ধরে গোপালগঞ্জে যেতে বলা হয়। ছাত্রীর অভিযোগ, এক মহিলার তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ক্লোরফর্ম প্রয়োগ করে অচেতন করে দেওয়া হয়। পরে জ্ঞান ফিরলে ছাত্রী বুঝতে পারে তাকে আটকে রাখা হয়েছে। সেখান থেকে মোবাইলের মাধ্যমে বাড়িতে যোগাযোগ করে ওই ছাত্রী।

ডায়মন্ড হারবার থানার পুলিশ ওই ছাত্রীর ফোনের টাওয়ার লোকেশন ধরে তদন্ত শুরু করে। গত ১৭ এপ্রিল ডায়মন্ড হারবার থানার সাব ইন্সপেক্টর বাদল বসুর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল বিহারের উদ্দেশে রওনা দেয়। পুলিশের সঙ্গে ছিলেন ছাত্রীর বাবাও। এরপর গোপালগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় সোমবার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ছাত্রীকে। মঙ্গলবার নাবালকিকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories