Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

‘অক্সিজেন, বেড নিয়ে অভিযোগ করলে তাদের হেনস্থা করা বন্ধ করুন’, যোগীকে সুপ্রিম থাপ্পড়

নিউজ ডেস্ক : যোগীর রাজ্যে উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ অবস্থায় উপনীত হয়েছে। অক্সিজেনের ঘাটতি চরম পর্যায়ে। পাওয়া যাচ্ছে না করোনা রোগীদের জন্য পর্যাপ্ত সংখ্যক বেড ও। কিন্তু এই চরম ব্যবস্থাপনার মাঝেও কেউ চিকিৎসা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে পারবেন না। কেউ এ ব্যাপারে কথা বললে তার জন্য অক্সিজেন বা বেডের ব্যবস্থার পরিবর্তে জেল জরিমানার ব্যবস্থা আগে করবে যোগীর পুলিশ। এমনকি সে রাজ্যের হাসপাতালের সুপারদের কেউ বেড এবং অক্সিজেনের ঘাটতি নিয়ে মুখ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তবে এই হেনস্তা করার নীতি আর চলবে না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। যদি অক্সিজেন বা বেড না পাওয়ার জন্য কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ জানায় তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা আর নিতে পারবেনা যোগী আদিত্যনাথ সরকার বা কেন্দ্রের বিজেপি সরকার। যদি তা করা হয় সেটা আদালত অবমাননা হিসাবে পরিগণিত হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এ দিন একটি মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছেন৷ তিনি বলেন, ‘একজন নাগরিক বা বিচারপতি হিসেবে এটা আমার কাছে গভীর চিন্তার বিষয়৷ কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানান, কোনওভাবেই যেন সেই তথ্য দমানোর চেষ্টা না করা হয়৷ আমাদের উচিত সবার কথা শোনা৷ কেউ অক্সিজেন বা বেড চেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানালে যদি তাঁকে হেনস্থার শিকার হতে হয়, তাহলে আমরা তাকে আদালতের অবমাননা হিসেবেই ধরে নেব৷ মানুষ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে৷’

বিচারপতি চন্দ্রচূড় আরো বলেন, উত্তরপ্রদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমনকি স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকরা ও সঠিক পরিষেবা পাচ্ছেন না এখন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories