Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

লোডশেডিং-এর সুযোগ নিয়ে শুভেন্দুকে জিতিয়েছে কমিশন

এবারের নির্বাচন ছিল একবারে সবুজ গেরুয়ার ধূলিঝড়। দুই পক্ষই প্রচারে একেবারে তুফান এনেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখতে বঙ্গে দফায় দফায় হাজির হয়েছে খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।তবুও শেষ রক্ষা হলনা।সমস্ত এক্সিট পোলকে ফেল করিয়ে দুশোরও বেশী আসনে জয়লাভ করল তৃণমূল । বাংলা রইল নিজের মেয়ের হাতেই। কিন্তু মিটছেনা জল্পনা। নন্দীগ্রামের হাইভোল্টেজ আসন নিয়ে হচ্ছে জলঘোলা। গতকাল গণনার সময় শুরু থেকেই চড়ে ছিল শুভেন্দুর পারদ। মধ্যে আবারও চড়ে মমতার দিকের পারদ। বিকেলবেলায় যখন যবনিকা পতন হচ্ছে নন্দীগ্রামে মমতাকে জয়ী ঘোষণা করে,হাওয়ায় ভাসছে সবুজ আবীর,ঠিক তখনই নির্বাচন কমিশনের নন্দীগ্রাম গণনায় নাটকীয় মোড়। জানা গেল,দিদি নয়,1622 ভোট বেশী পেয়ে নন্দীগ্রাম নাকি শুভেন্দুর দখলে। রাতারাতি বদলে গেল রেজাল্ট। তৃণমূল সুপ্রিমো জানান তিনি দরকার হলে কোর্টে যাবেন। এ রায় সত্য নয়। নির্বাচন কমিশন লোডশেডিং-এর সুযোগে কারচুপি করে জিতিয়ে দিয়েছে শুভেন্দুকে,এমনই দাবী তৃণমূলের। এই ঘটনার প্রতিবাদে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে রাস্তা আটকে  চলছে অবরোধ। তাদের দাবী পুনরায় গণণা করতে হবে নন্দীগ্রাম কেন্দ্রে। কাউন্টিং সেন্টারের কাছ পর্যন্ত রাস্তা আটকে চলছে বিক্ষোভ। এমনকি স্ট্রংরুমে ইভিএম নিয়ে যেতে পারছেনা কমিশনের আধিকারিকরা,এমনটাই জানা গিয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories