Saturday, September 5, 2026
28 C
Kolkata

এপ্রিলে মাসেই কাজ হারিয়েছেন ৭৩ লক্ষের বেশি ভারতীয়! করোনা আবহে প্রশ্নের মুখে জীবিকা

করোনার সেকেন্ড ওয়েভের প্রভাবে কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী গত এপ্রিল মাসেই কাজ হারিয়েছেন প্রায় ৭৩ লক্ষের বেশী ভারতীয়।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র রিপোর্ট অনুযায়ী মার্চের তুলনায় অনেকটাই কমেছে দেশে মোট বেতনভুক কর্মচারীর সংখ্যা। জানুয়ারি মাস থেকে পর পর ক্রমেই নিম্নমুখী এই গ্রাফ। উল্টোদিকে ক্রমেই উর্ধ্বমুখী হয়েছে করোনা।

কেন এই দুরাবস্থা? বিশেষজ্ঞদের মতে, মাঝে করোনা একটু স্তিমিত হয়েছিল। ফের নতুন করে শুরু হচ্ছিল বিভিন্ন নির্মাণকাজ, শিল্প, ব্যবসা। কিন্তু করোনার সেকেন্ড ওয়েভের প্রভাবে ফের সেগুলি স্থগিত। ফলে, বেড়েছে ছাঁটাই। লকডাউনের কারণে কাজ ছেড়ে বাড়িও ফিরতে হয়েছে অনেককে।

এর পাশাপাশি করোনা পরিস্থিতিতে চাকরি খুইয়েও আশাহত হয়ে অনেকে নতুন চাকরি খুঁজছেন না। বাড়ছে তাঁদের সংখ্যা। এমনটাই বলছেন দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক অরূপ মিত্র। মূলত বিভিন্ন স্থানে আংশিক লকডাউন, কার্ফুর প্রভাবে কার্যত বন্ধ কাজের বাজার। ফলে, নতুন কাজের সম্ভাবনাও বর্তমানে ক্ষীণ।

মার্চে এমপ্লয়মেন্টের ছিল ৩৭.৫৬% । এপ্রিলে সেটি গিয়ে দাঁড়িয়েছে ৩৬.৭৯%-এ। গত ৪ মাসে এটিই সর্বনিম্ন। ২০২১-য়ে এটিই সর্বনিম্ন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories