Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে কেন এলেন না বিরোধী নেতারা?

আজ সকাল ১০.৪৫ মিনিটে রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্তিতিতে অনাড়ম্বর ভাবে আয়োজিত হল এই অনুষ্ঠান। হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতে পালিত হল এই শপথ অনুষ্ঠান। তৃনমূল সূত্রে জানানো হয়েছিল, বিরোধী দলের দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, বুদ্ধদেব ভট্টাচার্য-সহ বেশ কিছু নেতানেত্রীকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু, এলেন না শীর্ষ কোনো বিরোধী নেতাই। অধীর তো আবার সাফ জানিয়ে দিলেন, তাঁর কাছে কোনো আমন্ত্রণ পত্র আসেনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমন্ত্রণ পেয়েও বলে দিলেন যাবেন না তিনি। বলেছেন, “আমি যাচ্ছিনা। আমাদের কর্মীদের মারা হচ্ছে। বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে।”

 

উল্লেখ্য, রাজ্যজুড়ে ভোট পরিবর্তী হিংসা অব্যাহত। অভিযোগ উঠছে সব দলের বিরুদ্ধেই। করোনার পাশাপাশি এই হিংসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories