Wednesday, October 21, 2026
25 C
Kolkata

পরিবার পিছু ৪০০০ টাকা, বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা,মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণ সহ একাধিক ঘোষণা স্ট্যালিনের

নিউজ ডেস্ক : শপথ গ্রহণ করার পরপরই নিজের দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ গ্রহণ করলেন তামিলনাড়ুর নব নির্বাচিত মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতিতে জনসাধারণের জন্য একগুচ্ছ পদক্ষেপ করলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুক্রবার তিনি ঘোষণা করেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও রোগীর করোনা চিকিৎসার খরচের টাকা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্পের অর্থ থেকেই এই কাজ করা হবে, জানান তিনি।

রাজ্যে নির্বাচনী প্রচারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়িত করতেই এ দিন সাংবাদিক বৈঠক করেন স্ট্যালিন। ঘোষণায় জানান, কোভিড পরিস্থিতিতে রাজ্যের জনসাধারণকে আর্থিকভাবে সাহায্য করতে প্রত্যেক পরিবারকে ৪০০০ টাকা করে দেবে সরকার। মে মাসেই প্রথম কিস্তিতে দু’হাজার টাকা দেওয়া হবে ২ কোটি ৭ লক্ষ ৬৭ হাজার রেশন কার্ডহোল্ডারকে। সব মিলিয়ে সরকারের খরচ হবে প্রায় ৪ হাজার ১৫৩ কোটি টাকা। এ ছাড়াও দুধের দাম কমানো এবং মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ঘোষণাও করেন তিনি।

অতিমারি পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যেই পড়ে দুধ। কম খরচে মানুষ যাতে তা কিনতে পারেন, তার জন্য সরকারি দুগ্ধ শিল্পের সংস্থা ‘আভিন’-কে দুধের দাম আগামী ১৬ মে থেকে তিন টাকা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। আগামী ৮ মে থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের সকল মহিলারা। এবং তার জন্য রাজ্য পরিবহণ সংস্থাকে ১,২০০ কোটি টাকাও দেওয়া হবে বলে জানান স্ট্যালিন।
মুখ্যমন্ত্রী হওয়ার ১০০ দিনের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান করবেন তিনি, জানিয়েছিলেন নির্বাচনী প্রচারে। সেই লক্ষ্যেই এ দিনের সিদ্ধান্ত।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories