Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

অস্বস্তিতে গেরুয়া শিবিরে! শপথ নিলেন না ২ বিধায়ক, কমছে বিজেপির MLA সংখ্যা

নিউজ ডেস্ক : চরম অস্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির। লোকসভা আসন হারানোর আশঙ্কায় বিধায়ক হিসেবে শপথ নিলেন না বিধানসভা নির্বাচনে বিজয়ী ২ প্রার্থী। ফলে বিধানসভায় শক্তি হ্রাস পেল বিজেপির। তবে কি জন্য ২ বিধায়ক শপথ নেননি সে ব্যাপারে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

করোনা অতিমারীর কথা মাথায় রেখে কোভিড বিধি মেনে দু’দিনে সম্পন্ন হল নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব।  কিন্তু এই দু’দিনের একদিনেও শপথ নিলেন না বিজেপির দুই বিধায়ক। ফলে জল্পনা বাড়ল রাজ্য রাজনীতিতে। একুশের ভোটে একঝাঁক সাংসদকে টিকিট দিয়েছিল বিজেপি। যাদের মধ্যে বেশিরভাগই হেরেছেন, কিন্তু জিতেছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। নিশীথ কোচবিহারের দিনহাটা আসন থেকে ভোটে দাঁড়িয়ে হারিয়েছেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। আর নদিয়ার শান্তিপুর বিধানসভা আসনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। শুক্রবার বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণের শেষ দিনেও দেখা গেল না তাঁদের। বিধায়ক পদে শপথ নিলে তাঁদের ছাড়তেই হত সাংসদ পদ। রাজনৈতিক মহলের অনুমান, ওই দুটি লোকসভা আসন ছাড়তে চাইছে না রাজ্য বিজেপি। তাই তাঁদের বিধায়ক পদে শপথ নিতে মানা করা হয়েছে সম্ভবত। যদিও কেন তাঁরা শপথ নিলেন না তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই।

একুশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। সরকার গঠন তো দূরের কথা, তিন অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেনি বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে বিধানসভায় জিতে আসা দুই বিজেপি সাংসদকে শপথ না নেওয়ায় জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের অভিমত, রাজ্যে বিধানসভা নির্বাচনে শোচনীয় হারের পর যদি ওই দুই লোকসভা আসনে ভোট হয় তবে সেখানেও হারের সম্ভবনা তৈরি হতে পারে। এই আশঙ্কাতেই দুই জয়ী বিধায়ককে শপথ নিতে মানা করা হতে পারে। রাজ্যে ক্ষমতা দখল করলে মন্ত্রীসভা গঠনের জন্যই একঝাঁক সাংসদকে টিকিট দিয়েছিল বঙ্গ বিজেপি। তাঁদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিল বলে অভিমত রাজনৈতিক মহলের।

জানা যাচ্ছে বিজেপির শোচনীয় হারের পর আর দুটি লোকসভা আসন হারাতে নারাজ বিজেপি। তাই ঝুঁকি নিয়ে জয়ী দুই বিজেপি বিধায়ককে বিধানসভায় পাঠানো হল না বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে এই রানাঘাট এবং দিনহাটায় বিধানসভায় উপ নির্বাচন অবসম্ভাবী হয়ে পড়ল। কোচবিহার এবং শান্তিপুর বিধানসভা আসনে ফের ভোট হবে। বঙ্গ বিধানসভা নির্বাচনে শোচনীয়’ হারের পর রাজ্যের রাজনৈতিক অবস্থা এখন ভিন্ন দিশা নিয়েছে। তাই ওই দুটি আসনে উপনির্বাচন হলে সেখানেও গেরুয়া শিবির যে খুব বেকায়দায় থাকবে তা বলার অপেক্ষা রাখে না। হারার ভয় থাকলেও দুটি বিধানসভা আসন এর তুলনায় দুই লোকসভা আসনকেই আপাতত বেশি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির।

অপরদিকে তৃণমূলের রাজ্যসভার সাংদ মানস ভুঁইয়াও এবার বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। যদিও তিনি বিধায়ক পদে শপথ নিয়েছেন। ফলে তাঁকে রাজ্যসভার সদস্যপদ ছাড়তে হবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories