Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

নারদ কাণ্ডে নয়া মোড়, মেয়র ফিরহাদ, সুব্রত, মদন মিত্র ও শোভনকে গ্রেফতার CBI এর

নিউজ ডেস্ক : গোটা রাজ্যে যখন করোনা মোকাবিলায় কার্যত লকডাউন চলছে, তখন নারদ মামলায় নয়া মোড়। সোমবার একদম সকাল সকালই কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূলের বিধায়ক এবং বর্তমানে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের এসে হাজির হয় বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। সকাল ন’টা নাগাদ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। অন্তত ফিরহাদের তাই দাবি। বাড়ি থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘নারদ মামলায় আমাকে গ্রেফতার করা হল। সিবিআই গ্রেফতার করল। আদালতে মোকাবিলা হবে।’ সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনখড়ের থেকে অনুমতি নিয়েই এই পদক্ষেপ করেছে সিবিআই।

এদিকে সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। একটা সূত্রে এমনও দাবি করা হচ্ছে, ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। চার জনের বিরুদ্ধে এদিনই আদালতে চার্জশিট পেশ করা হবে।

এদিকে, ফিরহাদকে গ্রেফতার করতে আসা মাত্রই চেতলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ফিরহাদের সামনেই রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। তাঁদের কোনওভাবে সামলে সিবিআই-এর সঙ্গে বেরিয়ে যান ফিরহাদ। সম্প্রতি নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন চার বিধায়কের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশ করার অনুমতি দেন রাজ্যপাল।

প্রসঙ্গত, নারদে অভিযোগের তালিকায় আর যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারী এখন বিজেপি বিধায়ক। কিন্তু, তাঁর নাম চার্জশিটে দেওয়ার জন্য অনুমোদন চাওয়া হয়নি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories