Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

শুভেন্দু, মুকুলের বিরুদ্ধে তদন্ত শুরু করার অনুমতি নেই, বলছে CBI

নিউজ ডেস্ক : ২০১৪ সালের নারদা দুর্নীতি মামলায় রাজ্যের ২ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ১ বর্তমান এবং ১ প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু একই মামলায় অভিযুক্ত বর্তমানে বিজেপির আশ্রয়ে থাকা দুই প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে কোনো তদন্ত শুরু করেনি সিবিআই। ফলে সিবিআই এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে সব মহল থেকে। তবে ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য সিবিআই উপযুক্ত কর্তৃপক্ষের থেকে অনুমতি পায়নি বলে কোর্টে দাখিল করা একটি চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

 

সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে ২০১৪ সালে এই মামলা যখন সিবিআই তদন্ত শুরু করে তখন শুভেন্দু এবং মুকুল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ছিল। তাই তাদের বিরুদ্ধে তদন্ত শুধু করার জন্য লোকসভার স্পিকার এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের অনুমতির প্রয়োজন ছিল। সেই সময় তা মেলেনি বলে দাবি করা হয়েছে সিবিআই এর তরফে।

 

অন্যদিকে বর্তমানে সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া ৪ তৃণমূল নেতার গ্রেফতারের জন্য ও রাজ্যের বিধানসভার স্পিকারের প্রয়োজন হয়। কিন্তু সিবিআই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের অনুমতি ছাড়াই ফিরহাদ হাকিমদের গ্রেফতার করেছে বলে জানিয়েছেন তিনি। সিবিআই এর এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেন বিমান বন্দোপাধ্যায়। সিবিআই এর তরফ এই হেভিওয়েট নেতাদের গ্রেফতার করার জন্য বর্তমানে বিজেপির সুরে সর্বদা কথা বলা রাজ্যপালের সম্মতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু অনেক বিশেষজ্ঞ বলেছেন, লোকসভার স্পিকার সম্মতি ব্যতীত তাদের বিরুদ্ধে তদন্ত না শুরু করা গেলে কোন যুক্তিতে বিধানসভার স্পিকারের অনুমতি ব্যতীত বিধায়ক দের গ্রেফতার করা হল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories