Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

চড় খেয়েছেন হেরে গেছেন তবু দমার পাত্র নন, ভবানীপুরে মমতার বিরুদ্ধে রুদ্রনীল?

সামনেই ভবানীপুর বিধানসভার উপনির্বাচন। ভবানীপুর কেন্দ্রে ইতিমধ্যেই তৃণমূলের জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তাফা দিয়েছেন। ফলে এই কেন্দ্রে এবার তৃণমূলের হয়ে সাম্ভাব্য প্রার্থী হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর  কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়  । তারপরেই ভবানীপুর কেন্দ্র মমতার জন্য ছেড়ে দিতে জয়ী হয়েও বিধায়ক পদ থেকে ইস্তাফা দেন শোভনদেব চট্টোপাধ্যায়। ফলে ভবানীপুর কেন্দ্রে অবশ্যম্ভাবীভাবে হতে চলেছে উপনির্বাচন।

এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় হলেও তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা। একুশের বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের  বিরুদ্ধে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ  । ফলে তিনিই ফের বিজেপির প্রার্থী হবেন কি না তা নিয়ে জোর গুজন চলছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তৈরি রুদ্রনীল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমি দলের সৈনিক। দল বললে আমি ভবানীপুর কেন্দ্রে ফের লড়াতে প্রস্তুত। এই ব্যাপারে আমার ব্যক্তিগত কোনও মতামত নেই। আমি দলের নির্দেশ মানতে সব সময়ই তৈরি।

তিনি দাবি করেন, ভোটে হেরে গেলেও ভবানীপুরের মানুষের সঙ্গে তিনি আছেন। একুশের বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৭৩ হাজার ৫০৫ টি ভোট পেলেও রুদ্রনীল পেয়েছিলেন ৪৪ হাজার ৭৮৬ টি ভোট। ভোটের ব্যাবধান ছিল ২৮ হাজার ৭১৯ ভোটের। তবে হেরে গেলেও ভবানীপুরের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। রুদ্রনীল বলেন, আমি জানি না উপনির্বাচনে দল আমাকে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী করবে কি না। তবে যদি দল বলে অন্য প্রার্থীর হয়ে আমাকে পরামর্শদাতার কাজ করতে হবে, তাতেও আমি রাজি। আমি ভবানীপুরের মানুষের সঙ্গে ভোটের আগেও যেমন ছিলাম, ভোটের পরেও তেমন আছি।

অন্যদিকে, উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে সিপিএম মীনাক্ষি মুখোপাধ্যায়কে  প্রার্থী করতে চায় বলেও জানা গিয়েছে। এই কেন্দ্রে এবার সিপিএম এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। আগে এই ভবানীপুর কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কংগ্রেসের প্রার্থীকেই দাঁড় করানো হয়েছিল। এবার সেখানে দাঁড়িয়ে সিপিএম চাইছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই দেওয়া মীনাক্ষী মুখোপাধ্যায়কে ভবানীপুরে ফের মমতার বিরুদ্ধে দাঁড় করাতে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories