Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

৫জি নেটওয়ার্ক চালুর বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন জুহি চাওলা!

জি ওয়্যারলেস নেটওয়ার্ক চালু করার বিরুদ্ধে মামলা ঠুকলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। এককালের নায়িকা এখন পরিবেশ কর্মী। তিনি বলছেন, ৫জি নেটওয়ার্কের তেজস্ক্রিয়তার ফলে মানুষের শরীরস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে।
আর কয়েক বছরের মধ্যেই দুনিয়া জুড়ে ৫জি নেটওয়ার্ক চালু হওয়ার কথা। এই নিয়ে পরিবেশ প্রেমীরা আগে থেকেই বিরোধিতা করে আসছেন। জুহিও সেই দলে। এর মানে এই নয় যে তিনি প্রযুক্তির উন্নতির বিরোধী। জুহি বলছেন, ‘আমাদের কাছে বিশ্বাস করার পর্যাপ্ত কারণ আছে যে তেজস্ক্রিয়তা মানুষের শরীর এবং সুরক্ষার জন্য চরম ক্ষতিকর।’
জুহি আরও বলেন, ‘আমরা উন্নত প্রযুক্তি চালু হওয়ার বিরুদ্ধে নই। বরং উলটো, আমরা প্রযুক্তির দেওয়া অত্যাধুনিক পণ্য ব্যবহার করতে ভালবাসি। তার মধ্যে ওয়্যারলেস নেটওয়ার্ক পরিষেবাও আছে। কিন্তু এই ৫জি নিয়ে আমাদের সংশয় আছে। নেটওয়ার্ক টাওয়ার বেতার গ্যাজেট থেকে নির্গত তেজস্ক্রিয়তা নিয়ে নিজেদের গবেষণার পর পরিষ্কার এতে মানুষের চরম ক্ষতি হবে।’
জুহির মুখপাত্র জানিয়েছেন, মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে, মানুষ এবং সমস্ত পশুপাখির জন্য এই ৫জি নিরাপদ কিনা তা যাচাই করে দেখতে। শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও কোনও ক্ষতি হবে কি না তাও দেখতে বলা হয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories