Wednesday, October 21, 2026
25 C
Kolkata

হাতে কাজ নেই কঙ্গনার, তাই কর দিতে পারছেন না; বিজেপির আইটি সেলে যোগ দিতে পরামর্শ নেট নাগরিকদের

নিউজ ডেস্ক : নিজেকে বলিউডের সবথেেকে বেশি আয়কর দাতা অভিনেত্রী হিসেবে দাবি করে থাকেন গেরুয়া শিবিরের অঘোষিত কর্মী কঙ্গনা রানাওয়াত। কিন্তু সম্প্রতি কঙ্গনা জানিয়েছেন হাতে কাজ নেই তাঁর। তাই গত বছরের কর সময়মতো জমা দিতে পারেননি তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি শেয়ার করেছেন তিনি। নেট নাগরিকরা তার অর্থনৈতিক সংকট কাটাতে বিজেপির আইটি সেলে যোগ দিতে পরামর্শ দিয়েছেন।

ইনস্টা স্টোরিতে কঙ্গনা জানিয়েছেন, দেশের সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দাতাদের মধ্যে তিনি অন্যতম। বলিউডের অভিনেত্রীদের মধ্যে তিনিই সব থেকে বেশি আয়কর দিয়ে থাকেন। আয়ের ৪৫ শতাংশই কর হিসেবে দেন বলে দাবি বিজেপি ঘনিষ্ট এই অভিনেত্রীর। কিন্তু অর্থ সংকটের কারণে এই বছর মাত্র অর্ধের কর দিতে পেরেছেন।

জীবনে অবশ্য প্রথমবার এই ধরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে কঙ্গনা জানিয়েছেন। ঠিক সময় আয়কর জমা দিতে না পারায় তাঁকে বাড়তি সুদও দিতে হবে। তবে অনেকে কঙ্গনার এটাকে আয়কর ফাঁকি দেওয়ার কৌশল হিসেবে ও দেখছেন। আবার নেট নাগরিকদের একাংশ তাকে ঠাট্টা করে বিজেপি আইটি সেলে ২ টাকার টুইট করার কাজে যোগ দিতে পরামর্শ দিয়েছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories