Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

পর্তুগিজদের হাতে কুপোকাত ইসরাইল

নিউজ ডেস্ক : ইউরো ফুটবলের আগে প্রস্তুতিটা ভালোই হলো পর্তুগালের। বুধবার রাতে লিসবনের এস্তাদিও জোসে আলভালাদে স্টেডিয়ামে ইসরাইলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনালদোরা।

 

পর্তুগালের হয়ে দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেস। ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও কানসেলো করেন একটি করে গোল। পুরো ম্যাচে পর্তুগালের তরফ থেকে নেওয়া গোলমুখী শটের সংখ্যা ছিল ১৯টি, এর ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ইসরায়েল ৪ শটের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে পারে কেবল একটি।

 

প্রথম প্রস্তুতি ম্যাচে স্পেনের সাথে গোলশূন্য ড্র করা পর্তুগাল শুরু থেকে ইসরায়েলকে চেপে ধরে। প্রথম মিনিটেই একটি সুযোগ পান রোনালদো। তবে গোলরক্ষক বরাবর শট নেন সিআরসেভেন। কিন্তু তাদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। ৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। গোল আসে ফার্নান্দেসের পা থেকে।

 

দুই মিনিট পর গোলের দেখা পান রোনালদো। ফার্নান্দেসের পাসে ইসরাইলের জাল কাপান পর্তুগাল অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদোর ১৭৪ ম্যাচে গোল হলো ১০৪টি। আর পাঁচটি হলে ইরানের আলি দাইয়ের গড়া ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

 

৭২ মিনিটে রোনালদোকে তুলে নেন পর্তুগাল কোচ সান্তোস। শেষ দিকে পাঁচ মিনিটের মধ্যে আরো দুই গোল করে স্বাগতিকরা। ৮৬ মিনিটে ডি-বক্সে একজনকে কাটিয়ে চমৎকার শটে গোল করেন কানসেলো। অতিরিক্ত সময়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন ফার্নান্দেস।

 

আগামী মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পর্তুগাল। ‘এফ’গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories