Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ভাঙছে ত্রিপুরা বিজেপি? মুকুলের পথ ধরে তৃণমূলে আসতে পারেন ত্রিপুরা বিজেপির প্রভাবশালী নেতা সুদীপ রায়

নিউজ ডেস্ক :‌ মুকুল রায় বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন নিজের পুরনো দল তৃণমূলে। এবার তার হাত ধরে সামনের দিনগুলোতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন বহু বিজেপি নেতা। তবে বহুদিন বিজেপির গুরত্বপূর্ণ সর্বভারতীয় পদ সামলানো মুকুল রায় বাইরের রাজ্যের বহু বিজেপি নেতাকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসতে পারেন বলে মনে করা হচ্ছে।

তিনি বাংলার পর ত্রিপুরাতেও ভাঙন ধরতে পারে বিজেপি–তে। শোনা যাচ্ছে বিজেপি ছাড়তে পারেন মুকুল ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মন।

বলাই বাহুল্য, সুদীপ একা যাবেন না। তাঁর ঘনিষ্ঠ বিজেপি বিধায়করাও দল ছাড়তে পারেন। এই দলত্যাগ হলে, তার কারণ হবেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সুদীপ বাবুর সঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের খোটাখুটি সুবিদিত। সুদীপ বাবুর কাঁধে ভর দিয়ে ত্রিপুরায় বহু দিনের বাম জামান শেষ করে বিজেপি। কিন্তু সেই সুদীপ বাবুকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী করে বিপ্লব দেবকে। তারপর থেকে সুদীপ বর্মনকে আরো কোণঠাসা করে দিয়েছেন বিপ্লব দেব। মন্ত্রিত্ব ও নিয়ে নেওয়া হয় তার থেকে। একপ্রকার বাধ্য হয়ে বিজেপি থেকে নিজের দূরত্ব তৈরি করেন তিনি।

 

 

 

এর আগে সুদীপ রায় বর্মন কংগ্রেসে ছিলেন। বহু বছর ত্রিপুরা বিধানসভায় বিরোধী নেতা ছিলেন। ২০১৬ সালে মুকুলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসেন। তার পর মুকুল রায় বিজেপি–তে যোগ দিলে তিনিও যোগ দেন। কিন্তু বিজেপি–তে যোগ দিলেও তাঁর সেই আগের প্রভাব অনেকটাই কমতে থাকে। এবার মুকুল তৃণমূলে ফিরেছেন। তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তিনিও সেই পথ নিতে পারেন।

 

 

 

অনেকে আবার মনে করছেন, নিজের এক দলও গড়তে পারেন সুদীপ বাবু। সেক্ষত্রে তাঁকে সমর্থন করতে পারেন রাজ পরিবারের সদস্য প্রদ্যোত মাণিক্য দেববর্মা। যার দল ‘ট্রিপরা’ কিছুদিন আগেই স্থানীয় নির্বাচনে বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজ্যে নিজেদের সংগঠন জোরদার করতে তৎপর হয়েছে। আবার ত্রিপুরায় বর্তমানে তৃণমূলের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ছে দ্রুত গতিতে। সেই দিক এবার সুদীপ বর্মনকে নিয়ে নিজেদের রাজনৈতিক যাত্রায় গতি আনতে চাইবে তৃণমূল নেতৃত্ব। তবে সুদীপ রায় বর্মণের রাজনৈতিক ভবিষ্যৎ কোন খাতে প্রবাহিত হতে চলেছে তা কেবল সময়ই বলবে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories