Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

শত অনুরোধেও ঠিক হয় না রাস্তা, অবশেষে নিজেরাই উদ্যোগ নিলেন রাস্তা সারাইয়ের

আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ প্রশাসনের দুয়ারে ঘুরে নাকাল গ্রামবাসী। ফলে, তাদের উপর আর ভরসা রাখতে রাখতে পারছেন না বাসিন্দারা। অবশেষে রাস্তা সারাইয়ে জন্য নিজেরাই উদ্যোগী হলেন। রীতিমতো পোস্টার ও ব্যানার নিয়ে নেমে পড়লেন অর্থ সংগ্রহে। রাস্তা নিজেদের উদ্যোগেই সংস্কার করবেন তারা। এলাকার সর্বত্র ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছেন। ক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন আর তারা কোথাও ঘুরোঘুরী করবেন না। কেননা প্রতি বছর শত অনুরোধ করেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি বলে তাদের দাবি। তাই একপ্রকার বাধ্য হয়েই তারা নিজের এলাকার রাস্তা নিজেরাই উদ্যোগ নিয়ে সারিয়ে তুলবেন। এবিষয়ে, জামুয়ার গ্রাম পঞ্চায়েত সমিতির এক সদস্য পলি মন্ডলের স্বামী সুনীল মন্ডল বলেন, আমরা একাধিক বার এ বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু, রাস্তাটি সেচ ও জেলা পরিষদের দপ্তরের অধিনে হওয়ায়, উভয়ই নিজেদের দায়িত্ব ছেড়ে ফেলার ফলে রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা রয়েছে। এবিষয়ে রঘুনাথগঞ্জ ১ ব্লকের বিডিও আবু তৈয়ব বলেন, বিষয়টি পুরোপুরি সেচ দপ্তরের অধিনে। যদিও বিষয়টি আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে জামুয়ার গ্রাম পঞ্চায়েতের রমনা থেকে ঘোষপুকুর হয়ে জামুয়ার যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রায় তিন কিলোমিটার রাস্তায় ছোটো বড়ো গর্ত হয়ে গিয়েছে। কোথাও হাঁটু পর্যন্ত জল ও কাঁদা। এই পথ দিয়ে চলাচল করা একরকম দায় হয়ে পড়েছে। ফলে, এলাকার কয়েক হাজার লোক পড়েছেন চরম সমস্যায়। ফলে, বাধ্য হয়ে কয়েকদিন আগে গ্রামের শিক্ষক, পড়ুয়া ও লোকজন নিজেরাই অর্থ সংগ্রহ করে রাস্তা সারাইয়ে নেমে পড়েন। জমা জল বের করে লালমাটি দিয়ে তারা চলাচলের উপযোগী করে তোলেন। কিন্তু, বর্ষার আগেই রাস্তা না সারালে এপথে চলাচল করা মুস্কিল হবে। স্থানীয় বাসিন্দা অরুণ মণ্ডল বলেন, পাশাপাশি পাঁচটি গ্রামের মধ্যে ঘোষপুকুর গ্রামটি মধ্যবর্তী এলাকায় হওয়া এই রাস্তা দিয়েই আমাদের চলাচল করতে সুবিধা হয়। তাছাড়া, স্যান্ডা ও সন্নাসী ডাঙা দিয়ে যাতায়াত করতে আমাদের কয়েক কিলোমিটার বেশি ঘুরতে হয়। তাছাড়া নাইত, সন্যাসীডাঙা ও বাইন্ধার রাস্তা অত্যন্ত রাখাপ। ফলে ওই পথে দিয়ে চলাচল করা বিপদজনক হয়। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা সংগ্রহ করে রাস্তা সারাই করছি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories