Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বিজেপির ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে ভোট দিয়েছে বাংলার মানুষ, বিস্ফোরক বিজেপির সহ সভাপতি চন্দ্র কুমার বোস

নিউজ ডেস্ক : ভোটে হারের পর থেকে বিজেপি শিবিরের অস্বস্তি বেড়েই চলেছে ক্রমে। দলের রণনীতি নিয়ে প্রশ্ন তুলে বেসুরো হচ্ছেন একের পর এক বিজেপি নেত্রী। দল ছেড়েছেন অনেকে বা অনেকের ছাড়তে প্রস্তুত অনেকে। এবার বিজেপির অস্বস্তি বৃদ্ধি করলেন নেতাজি পরিবারের সদস্য এবং বিজেপির রাজ্য সহ সভাপতি চন্দ্র কুমার বোস। এদিন চন্দ্র কুমার বোসের একটি টুইট প্রশ্ন তুলে দিল বিজেপির অভ্যন্তরে বর্তমান অবস্থা সম্পর্কে। ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে মানুষের ভোট দেওয়াকে তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, ‘বাংলার মানুষ ধর্মীয় ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে স্পষ্টত ভোট দিয়েছেন। বাংলা সবসময় অন্যদের থেকে আলাদা থেকেছে রাজনীতিতে ধর্মীয় প্রতীকের ব্যবহার নিয়ে। জয় হিন্দ!’

এই টুইটে স্পষ্টতই দলের রণনীতির বিরুদ্ধাচারণ করা হয়েছে। বাংলার মানুষ যে বিজেপির ধর্মীয় মেরুকরণকে পছন্দ করছেন না, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন। যদিও রাজ্য বিজেপির সহ-সভাপতিকে বর্তমানে দলের কোনও কর্মসূচিতে তেমন দেখা যায় না। এবার নির্বাচনী মিটিং-মিছিলেও তাঁকে দেখা যায়নি। রাজ্যে উত্তরবঙ্গ এবং রাড় বঙ্গের দাবি নিয়ে চরম বিতর্কের মধ্যে থাকা বিজেপি নেতারা এই ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি।

বিধানসভা নির্বাচনে বিজেপির রণনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বহু বিজেপি নেতা। তাদের মধ্যে তথাগত রায় উল্লেখযোগ্য। তিনি রাজ্য বিজেপির নেতাদের বিরুদ্ধে বার বার অভিযোগ করেছেন। আঙুল তুলেছেন দিলীপ কৈলাশের বিরুদ্ধে। তাকে শেষ দিল্লিতে ডেকে পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে কেন্দ্রীয় নেতারা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories