Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ATK তে আসছেন ইউরো খেলা তারকা, AFC কাপের আগে বড়ো সুখবর ভক্তদের জন্য

নিউজ ডেস্ক : ইন্ডিয়ান সুপার লিগে বড়ো তারকারা খেলে বটে কিন্তু অবসরের পরে। তাই লিগটিকে বুড়োদের লীগ বলেও কটাক্ষ করেন অনেকে। কিন্তু এবার এই লিগে সদ্য ইউরো কাপে খেলা ফিনিশ তারকা জনি কাউকোকে নিয়ে আসছে মোহনবাগান ATK। ফিনল্যান্ডের জার্সি গায়ে ইউরো কাপ মাতানো এই ফুটবলার AFC কাপের আগে ATK শিবিরে যোগ দেবেন বলে জানানো হয়েছে। ইউরো কাপের মরশুমে নিসসন্দেহে এটি একটি বিরাট খুশির খবর এটিকে ভক্তদের জন্য।

 

 

বক্স টু বক্স মিডফিল্ডার হলেও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে কাউকো বেশি সাবলীল। চলতি ইউরোর তিনটে ম্যাচেই ফিনল্যান্ডের জার্সিতে প্রথম একাদশে কাউকোকে এই পজিশনেই খেলতে দেখা গিয়েছে। ফিফার ক্রমপর্যায়ে বর্তমানে একনম্বরে থাকা বেলজিয়ামের বিপক্ষেও কাউকো খেলেছেন এই পজিশনে।

 

ফুটবল মহলে খোঁজ করে জানা গিয়েছে, দলের প্রয়োজনে কাউকো আক্রমণাত্মক মিডফিল্ডার অথবা বাঁ উইং থেকেও অপারেট করতে পারেন। তিনি ডেনিস ক্লাব এশবার্গে এতদিন খেলছিলেন। তিনি ফিনল্যান্ডের জাতীয় দলে খেলার আগে ফিনল্যান্ডের হয়েই চারটি বয়স ভিত্তিক দলে খেলেছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories