Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কোন কোন রুটে চলবে বাস, নির্দেশিকা রাজ্যের

নিত্যযাত্রীদের ভোগান্তি এড়াতে ১ জুলাই থেকে বাস পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।কোন রুটে কত বাস চলবে, সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আজ নবান্নে একটি বৈঠকে গ্রহণ করা হয়েছে। আজ নবান্নে তিন নিগমের এমডি-সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পরিবহন সচিব। সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে রাজ্য পরিবহণ নিগম ৮০০টি বাস চালাবে।

চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানানো হয়েছে। আগামী দিনে যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে বাসের সংখ্যা ৮০০ থেকে বাড়িয়ে ১১০০ করা হবে।

কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাবরা, রাণাঘাট রুটেই আপাতত বেশি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস ৭৫০টি বাস চালাবে বলে জানানো হয়েছে। বর্ধমান, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায় বাস চালাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ৫০০টি বাস চালাবে বলে জানানো হয়েছে। ‌কলকাতা-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, মালদহ-আলিপুরদুয়ার রুটে বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। আপাতত প্রত্যেক বাসে ৫০% যাত্রী নিয়েই বাসের পরিষেবা চালু করা হতে চলেছে বলে জানানো হয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories