Saturday, September 5, 2026
30 C
Kolkata

অন্তঃসত্ত্বা গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় খুন

আব্দুস সামাদ জঙ্গিপুর:- ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তেঘরী বাঁশতলা এলাকায়। পরিবার সূত্রে খবর, গত সাড়ে ছয় বছর আগে চাঁদপুর মহালদার পাড়ার বাসিন্দা ফতেমা বিবির সঙ্গে বিয়ে হয়েছিল তেঘরী বাঁশতলা এলাকার বাসিন্দা বাশির সেখের । বিয়ের পর থেকেই ফতেমার উপর অত্যাচার চরমে ওঠে। পরবর্তী সময় মেয়ে বাড়ির লোকজন এসে একটি গ্রাম্য সভার মাধ্যমে মীমাংসা করে দিয়ে যায়। গতকাল রাত্রে দাদার সঙ্গে কথা বলে মেয়েটি। আজ সকাল বেলায় শ্বশুর বাড়ি থেকে মেয়েটির দাদাকে ফোন করে জানানো হয় মেয়েটি মারা গিয়েছেন। তৎক্ষণাৎ মেয়েটির বাড়ির লোকজন গিয়ে দেখে মেয়েটির দেহ বিবস্ত্র অবস্থায় গলায় ফাঁস লাগানো রয়েছে।এবং তার হাতে ক্ষতের চিহ্ন দেখে তাদের সন্দেহ হয়। তৎক্ষণাৎ পরিবারের লোকজন রঘুনাথগঞ্জ থানায় খবর দেয় এবং মেয়েটিকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।দেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালেই রাখা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories