Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

কোরবানির জন্য প্রস্তুত ‘ কিশোর শান্ত

 

(শামীম সরকার )স্টাফ রিপোর্টার :

শান্ত প্রকৃতি ও কালো রঙের হওয়ায় নাম রাখা হয়েছে ‘কিশোর শান্ত । কিশোর শান্ত লম্বায় পাঁচ ফুট দশ ইঞ্চি । ওজন প্রায় ৬০০কেজি। বয়স দুই বছর সাত মাস। কিশোর শান্ত ক্রস জাতের ষাঁড়। এবার কোরবানির ঈদে বিক্রির জন্য তাকে প্রস্তুত করা হয়েছে। তাকে লালন পালন করা হচ্ছে কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার জগদল গ্রামের মোবারক হোসেন তরুণ উদ্যোক্তা মোবারক হোসেন বাড়িতে । এবার কোরবানির ঈদে কিশোর শান্ত উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি করেন মোবারক হোসেন। জানা যায়, দুই বছর সাত মাস আগে তরুণ উদ্যোক্তা মোবারক হোসেন বাজার থেকে কিনে আনেন কিশোর শান্ত । এরপর থেকে তাকে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হচ্ছে। ষাঁড়টির নাম কিশোর শান্ত ও বেশি বড় হওয়ায় আগ্রহ নিয়ে তাকে দেখতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এসে ভিড় করছেন। মাঝে মধ্যে ক্রেতারাও আসছেন ষাঁড়টি কিনতে। মোবারক হোসেন এই ষাঁড়টির দাম হাঁকছেন ১০লাখ টাকা। কিশোর শান্ত মালিক মোবারক হোসেন বলেন, ষাঁড়টি দেখতে কালো। ষাঁড়টি খুবই শান্ত প্রকৃতির। উপজেলা প্রাণিসম্পদ দফতরের পরামর্শক্রমে কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করেছি। এখন ষাঁড়টির ওজন হয়েছে প্রায় ৬০০ কেজি । ষাঁড়টির দাম চাচ্ছি ১০ লাখ টাকা, তবে আলোচনা সাপেক্ষে কম টাকায় বিক্রি করতে পারি। তিনি আরও বলেন, ২০১৯ সালের শেষের দিকে কিশোর শান্ত কে কিনে লালন পালন করা হয়। । এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টিকে লালন-পালন করা হচ্ছে। আমরা ষাঁড়টিকে নিয়মিত দেখাশোনা করছি। উপজেলায় এই ষাঁড়টিই সবচেয়ে বড়। হোসেনপুর থানার ওসি বলেন, কোরবানির পশু চুরি ঠেকাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে রাতে পুলিশের বিশেষ টহল তৎপর রয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories