Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

রাজনীতিতে হাঁপিয়ে উঠছেন তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, কিন্তু কেন?

নিউজ ডেস্ক : সবে ২ মাস হয়েছে তৃণমূলের টিকিটে বলাগর থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। কিন্তু এর মধ্যে তার রাজনীতির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গিয়েছে ব্যাপক পরিমাণে। আপসোস করে বলছেন, রাজনীতিতে এসে হয়ত ভুল করেছেন। কিন্তু কেন এই উপলব্ধি তার, সেই নিয়েই জাগছে কৌতুহল।

 

 

যাদের ভোটে বিধানসভায় যাওয়ার সৌভাগ্য হয়েছে তাদের পাশে সারাক্ষণ রয়েছেন রি তৃণমূল বিধায়ক। মানুষ ও ভালোবেসে নিজেদের সব সমস্যা তুলে ধরছে তার সামনে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট করেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। লেখেন, “আমি হাঁপিয়ে যাচ্ছি। সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে রাজনীতিতে এসে আমি বোধহয় ঠিক করিনি। যখন দূরে ছিলাম, যখন তেমনভাবে কিছু জানতাম না, খানিকটা সুখে ছিলাম। এখন সব দেখে জেনে, সরাসরি যুক্ত হয়ে আর কোনও রাতেই ভাল মতো ঘুমতে পারছি না। কী এক কষ্টে মাঝরাতে উঠে পায়চারী করতে বাধ্য হই। এত অভাবী-দু্ঃখী মানুষ, এতো তাঁদের সমস্যা। তাঁদের সকল আশা ভরসার কেন্দ্রে এখন এসে দাঁড়িয়ে পড়েছি আমি। আমাকে ঘিরে তাদের অনেক আশা প্রত‍্যাশা। যেন আমার কাছে কোন জাদুকাঠি আছে।”

 

 

 

 

তিনি আরও লেখেন, “সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মানুষ আমার দরজার এসে দাঁড়িয়ে পড়ছে। ভিড় রাত বারোটার আগে কম হচ্ছে না। তাঁদের কাতর কান্না, হাহাকার আমার বুকে যেন ধারালো চাকুর মতো চিরে চিরে বসে যায়। রক্তক্ষরন ঘটায়। ওরা আমাকে ঈশ্বরের সমতুল শক্তিমান বলে মনে করে, যার কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায়। কিন্তু আমি যে অতি তুচ্ছ একজন মানুষ। আমি যদি পারতাম তাহলে সবার সব চোখের জল সব হাহাকার, না পাবার বেদনা এক নিমিষে মুছে দিতাম। ওরা আমাকে ঈশ্বর ভাবছে কিন্তু আমি যে সেই খড় মাটি রঙের একটা মূর্তি ছাড়া আর কিছুই না।” তবে এখনও পর্যন্ত তিনি যেভাবে মানুষের পাশে আছেন এবং মানুষের কষ্টে সমব্যথী হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছেন তার কারণে তিনি এলাকাবাসীর কাছে আরো জনপ্রিয় হয়ে উঠছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories