Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আবারও সরকারি অফিসার ভুয়ো বাবার নামে একশো দিনের প্রকল্প থেকে হাতালেন টাকা

সরকারি নথিতে এক ব্যক্তিকে নিজের বাবা পরিচয় দিয়েছিলেন এবং ওই ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা হাতিয়ে নিয়েছেন। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের আজিমগঞ্জের এক সরকারী কর্মচারী। অভিযুক্তের বিরুদ্ধে ফরাক্কা ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ফরাক্কা ব্লকের অর্জুনপুর গ্রামের বাসিন্দা অশোক রায়ের দাবি, তাঁকে নিজের বাবা পরিচয় দিয়ে টাকা সরকারি হাতিয়ে নিয়েছেন আজিমগঞ্জের সুব্রত রায়। অশোকের আরও দাবি, স্ত্রী উমা রায়, দুই ছেলে অমিত রায় এবং সুমিত রায়কে নিয়েই তাঁর পরিবার। অশোকের অভিযোগ, সুব্রত নিজেকে অর্জুনপুর গ্রামের বাসিন্দা বলে দাবি করে তাঁর ছেলে বলে পরিচয় দেন।

কিন্তু সুব্রত আদৌ তাঁর কেউ নন। শুধু তাই নয়, সরকারি নথি অনুযায়ী, ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্প ১০০ দিনের কাজের টাকা অশোকের ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে পাচ্ছিলেন সুব্রত। এমনকি, আবাস যোজনায় বাড়ি পাওয়ার ক্ষেত্রে সরকারি নথিপত্র জমা দেন তিনি। পাশাপাশি, ১০০ দিনের জব কার্ডের জন্যও তাঁর নাম জমা দেওয়া হয়েছিল। যদিও ভোটার তালিকা ও জব কার্ডের মধ্যে এই নাম দেখতে পান অশোক।

সম্প্রতি তিনি বিষয়টি জানতে পেরে লিখিত অভিযোগ করেছেন। অশোকের অভিযোগ, ”এই ঘটনায় জড়িত থাকতে পারেন গ্রাম পঞ্চায়েতের আধিকারিক শুভঙ্কর সরকার জড়িত রয়েছেন। কারণ, অভিযুক্ত শুভঙ্কর সরকারের ঘনিষ্ঠ। টাকা আত্মসাত্‍ করতেই সরকারের সঙ্গে প্রতারণা করছেন শুভঙ্কর এবং সুব্রত।” গোটা ঘটনার তদন্ত করার দাবি তুলেছেন অশোক।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories