Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ভাঙন এবার নন্দীগ্রামে, ৩৫০ এর বেশি বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে

নিউজ ডেস্ক : বিধানসভা নির্বাচনের পালা মিটে গিয়েছে। কিন্তু নির্বাচনে রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ন আসন নন্দীগ্রাম এখনও আলোচনার কেন্দ্রেই আছে। বিতর্কিত ভাবে শেষ মুহূর্তে শুভেন্দুকে বিজয়ী ঘোষণা করে কমিশন। কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহে দেখা গেছে সেখানকার মানুষ আর গেরুয়া শিবিরের সাথে নেই। বহু বিজেপি নেতা কর্মী গোপনে বা প্রকাশ্যে ছাড়ছেন দল। এবার ৩৫০ এর বেশি বিজেপি নেতা কর্মী গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল ক্যাম্পে। বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীকে বেকায়দায় ফেলতে তৃণমূল নেতৃত্ব এটা ব্যবহার করবে। স্বভাবতই ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব।

রবিবার নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল কার্যালয়ে হরিপুর অঞ্চলের প্রায় ৩৬০ জন বিজেপি কর্মী শাসক শিবিরে যোগ দেন। যোগদানকারীদের তালিকায় ছিলেন তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ সভানেত্রী অনিন্দিতা জানা, তমলুক জেলা এক্স আর্মি সেলের জেলা কমিটির সদস্য শুভাশিস জানা, বাম শিবিরের বাদল দুয়ারি ও প্রদীপ জানা-সহ একাধিক কর্মী সমর্থকেরা। যোগদান পর্বের অনুষ্ঠানে, নন্দীগ্রামের ১ নম্বর ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাস বলেন, “কোভিড বিধি মেনেই একেবারে জমায়েত করে যোগদান করানো হয়নি। ধীরে ধীরে কয়েকটি কর্মসূচির মধ্য দিয়ে যোগদান করানো হয়েছে তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞের শরিক হতেই ওঁদের তৃণমূলে যোগ।” অবশ্য বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, এর পিছনে অন্য কারণ আছে। আর তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে মান বাঁচাতে বিজেপির কর্মীদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories