Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আজ সুন্দরবনে শুরু হল ৫ কোটি ম্যানগ্রোভ রোপন কর্মসূচি

সাইফুদ্দিন মোল্লা, সুন্দরবন, এনবিটিভি: আজ বিশ্ব পরিবেশ দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ইচ্ছা পূরণ করতে আজ বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনে শুরু হয়ে গেল “৫ কোটি ম্যানগ্রোভ রোপন” কর্মসূচি।

আজকের দিনে ক্যানিং-১ ব্লকের বিডিও নীলাদ্রিশেখর এর নেতৃত্বে ৫০০ মহিলা ৫ হাজার ম্যানগ্রোভ চারাগাছ নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় মতলা নদীর চরে রোপন করলেন। এইকাজের মধ্যে দিয়েই সূচনা করেন মুখ্যমন্ত্রীর ম্যানগ্রোভ বিস্তার কর্মসূচি। ক্যানিং ছাড়াও গোসাবা, বাসন্তী, সাগর, কাকদ্বীপ, জয়নগর, কুলতলি- সুন্দরবনের ১৩ টি ব্লকে চারা রোপন করা হয়েছে অসংখ্য । চলতি আর্থিক বছরে সারা সুন্দরবনে নদীর চড়ে ৫ কোটি ম্যানগ্রোভ চারা গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার।

২০ মে প্রবল ‘আমফান’ ঝড়ে সুন্দরবনের প্রচুর ক্ষতি হয়েছে। নদী বাঁধ ভেঙে এলাকা এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তবে দেখা গিয়েছে, যেসব জায়গায় ম্যানগ্রোভ গাছ ছিল সেইসব জায়গায় ক্ষতি কম হয়েছে।২০১৯ সালের নভেম্বর মাসে অতি তীব্র ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে অনেক ক্ষয়ক্ষতি হয় সুন্দরবনের অনেক এলাকা। তখনও ম্যানগ্রোভ বনাঞ্চল এলাকা গুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম ছিলো। এই কারণে ম্যানগ্রোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবদিক বিবেচনা করে মুখ্যমন্ত্রী নির্দেশে সুন্দরবন-জুড়ে ‘ম্যানগ্রোভ রোপন কর্মসূচি’ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্দ্যেশ্য কার্যকর করতে সুন্দরবনের ব্লক গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories