Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সিংড়ায় কদমকুড়ি গ্রামে হত্যা মামলা তুলে নেওয়ার হুমকি, স্বাক্ষী ও বাদীর বাড়ি ঘেরাও

 

 

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে ২০১৩ সালে সংঘটিত আব্দুল সালাম হত্যা মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার হুমকি ও দেশীয় অস্ত্রে বাদী ও স্বাক্ষীর বাড়ি ঘেরাও করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ওই গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কদমকুড়ি গ্রামের আব্দুস সালাম হত্যা মামলার আসামী আব্দুর রাজ্জাক,আবজাল ও মামুনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মামলার বাদী বেলাল এবং মামলার স্বাক্ষী তহিদুল,রহিম,বাচ্চু ও রাজুর বাড়ি ঘেরাও করে। এসময় বাড়িতে থাকা বাদী ও স্বাক্ষীদের গালি গালাজ করে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। বাদী ও স্বাক্ষী পক্ষের লোকজন ভয়ে ঘরের দরজা বন্ধ করে নিরাপদে আশ্রয় নেয়। হামলা কারীরা বাদীর ভাতিজা ও নিহত আব্দুস সালামের রেজাউল নামের ১০ বছরের শিশু ছেলেকে ছিনতাই করার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ধস্তাধস্তির এক পর্যায়ে রেজাউলকে রেখে হামলা কারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

ওই মামলার স্বাক্ষী তহিদুল বলেন, আদালতে সালাম হত্যা মামলার স্বাক্ষীর তারিখ র্নিধারণ হয়েছিল। লকডাউনের কারনে স্থগিত আছে। এখন আসামী পক্ষ ক্ষিপ্ত হয়ে আছে ছোট খাট বিষয় নিয়ে আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। আমার বাড়িতে গিয়ে তারা বলেছে মামলার স্বাক্ষী দিলে জানে মেরে ফেলবো। বাঁচতে চাইলে মামলা তুলে দে।

এবিষয়ে জানতে চাইলে আসামী পক্ষের মোঃ আব্দুল মামুন বলেন,মামলা তুলে নেওয়ার হুমকির ঘটনা সর্ম্পুণ মিথ্যা ও বানোয়াট। আমাদের গ্রামের লিজ নেওয়া পুকুর পাড়ে কিছু গাছ লাগানো নিয়ে ডাহিয়া গ্রামের মিন্টু ও কদমকুড়ি গ্রামের ইব্রাহিমের সাথে ওদের কথা কাটা কাটি হয়। এ নিয়ে প্রতিপক্ষরা আমাদের সাথে বিবাদে জড়িয়ে পরে। প্রতিপক্ষরা এই ঘটনাটি অন্যদিকে নেওয়ার অপচেষ্টা করছেন।

সিংড়া থানা অফিসার ইনর্চাজ নুর-এ আলম সিদ্দিকী বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories