Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

করোনা আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে ছয়ে উঠে এল ভারত

যত দিন যাচ্ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর হিসেবে সকলকে ছাপিয়ে যাচ্ছে ভারত। শনিবারও নতুন রেকর্ড গড়ল দেশ। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৮৮৭ জন। যা আগের কদিনের হিসেবে নতুন রেকর্ড। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন। এই সংখ্যার নিরিখে ভারত এবার ইতালিকেও ছাপিয়ে গেল। অর্থাৎ মোট করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন বিশ্বের ষষ্ঠ স্থানে উঠে এল।

ভারতের আগে প্রথম পাঁচে আছে এখন আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন ও স্পেন। তবে শুধু আক্রান্তের হিসেবেই নতুন রেকর্ড হচ্ছে তাই নয়। করোনায় মৃত্যুর নিরিখেও রোজ নিজের রেকর্ড নিজেই ভাঙছে ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে ২৯৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যা একদিনের নিরিখে নতুন রেকর্ড। এখনও পর্যন্ত ভারতে ৬,৬৪২ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ ভাইরাসের থাবায়। এরমধ্যে একমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২,৮৪৯ জনের। এরপরেই রয়েছে গুজরাট, সেখানে মারা গিয়েছেন ১,১৯০ জন করোনা রোগী।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর রয়েছে দিল্লি (৭০৭), মধ্যপ্রদেশ (৩৮৪) পশ্চিমবঙ্গ (৩৬৬), উত্তরপ্রদেশ (২৫৭), তামিলনাড়ু (২৩২), রাজস্থান (২১৮) ও তেলেঙ্গানা (১১৩)। অপরদিকে পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭,৩০৩ জন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories