Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় আক্রান্ত সিআরপিএফ জওয়ান

মালদা: বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করায় এক সিআরপিএফ জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকে।

জানা গিয়েছে, আহত ওই সিআরপিএফ জওয়ানের নাম শশাঙ্ক ঘোষ (৩১)। তিনি মানিকচকের রামনগর এলাকার বাসিন্দা। এদিন মানিকচক বাস স্ট্যান্ডের কাছে রাস্তা পেরোনোর সময় বেপরোয়া গতির একটি বাইক তাঁকে ধাক্কা মারে। সেই ঘটনার প্রতিবাদ করলে, ওই বাইক আরোহী যুবক সদলবলে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানিকচক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ছয় যুবককে আটক করেছে মানিকচক থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories