Wednesday, October 21, 2026
24 C
Kolkata

সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করে কিম জং উনের সঙ্গে একই তালিকায় মোদি

নিউজ ডেস্ক : মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতের সংবাদমাধ্যম অনেকটা বিজেপির মুখপত্র রূপে ভূমিকা পালন করছে। টিভি চ্যানেলের অধিকাংশ সঞ্চালক এবং সাংবাদিক নির্দিধায় মোদি ভক্তি জাহির করে। তাদের আচরণে সুস্পষ্ট যে তারা নিরপেক্ষ সাংবাদিক নয় বরং শাসক দলের প্রবক্তা। ফল স্বরূপ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান নীচে নেমেই চলেছে মোদির আগমনের পর থেকে। ২০২১ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে ১৪২ নম্বরে অবস্থান করছে ভারত। এবার আরেক সংস্থার প্রকাশিত এক তালিকায় মোদি সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করতে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে অবস্থান করছেন। আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডগ ‘রিপোর্টার্স সনস ফ্রন্টিয়ার্স’ (আরএসএফ)-এর তৈরি করা তালিকাতে মায়ানমারের সেনা জেনারেল মিন অং লেইং, ব্রাজিলের জাইর বোলসোনারো, ইরানের আলি খামেইনি, উত্তর কোরিয়ার কিম জং উন-এর পাশেই জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই আরএসএফ-এর তালিকায় জায়গা করে নিয়েছিলেন মোদি। আরএসএফ উল্লেখ করেছে, নিজের জাতীয় আদর্শ তুলে ধরার স্বার্থে প্রথম সারির মিডিয়াকে তৈরি করে তোলা। এরপর কোটিপতি ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করা, যাদের বেশিরভাগই মিডিয়া হাউজগুলোর মালিক। আরএসএফ-এর প্রধান কার্যালয় রয়েছে ফ্রান্সে। যা বিশ্বের নন প্রফিট একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যা তথ্য স্বাধীনতার অদিকার রক্ষার কাজ করে থাকে।

বিশ্ব নেতাদের পাশে মোদির কথা উল্লেখ করতে গিয়ে আরএসএফ জানিয়েছে, ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই নিজের নিয়ন্ত্রণে সংবাদমাধ্যমকে আনার চেষ্টা চালিয়ে গিয়েছেন। যা পূর্ণতা পেয়েছে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মোদি ঘনিষ্ট হাসিনাও রয়েছেন এই তালিকায়। হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর তার সরকারের সব সমালোচক সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছেন দমন পীড়নের মাধ্যমে। আমার দেশ পত্রিকা, দিগন্ত টিভি এর প্রকৃষ্ট উদাহরণ। শুধু তাই নয় হাসিনা সরকারের সমালোচনা করা সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানো, গুম হত্যা ইত্যাদি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories