Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

আমফানে রাজ্যে ১ লক্ষ কোটির বেশি টাকা ক্ষতি হয়েছে, কেন্দ্রীয় দলকে হিসাব নবান্নের

এনবিটিভি ডেস্ক: আমফানে রাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১ লক্ষ আড়াই হাজার কোটি টাকা। নবান্নে কেন্দ্রীয় দলের সঙ্গে বৈঠকে এই হিসাবই দিল রাজ্য সরকার। উত্তর-দক্ষিণ ২৪ পরগনায় আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে পর্যবেক্ষণ করেছে ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। শনিবার বিকেলে নবান্নে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।  সেখানেই বিভিন্ন দফতরের তথ্য সমৃদ্ধ রিপোর্ট পেশ করেন রাজীব সিনহা।

২ দিনের সফর দুই চব্বিশ পরগনায় আমপানবিধ্বস্ত এলাকা ঘুরে সোজা নবান্ন এদিন হাজির হয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। মুখ্যসচিবের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রায় ১ ঘণ্টা বৈঠক। আলোচনা হয় অর্থনৈতিক অবস্থা নিয়ে। পাশাপাশি রাজ্যজুড়ে আমপান-পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা হয়। সূত্রের খবর, আমফান পরবর্তী পরিস্থিতিতে এখনও পর্যন্ত রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, তার খতিয়ান তুলে দেওয়া হয় কেন্দ্রীয় দলের কাছে। করোনার কারণে দুই চব্বিশ পরগনার অধিকাংশ মানুষ এমনিতেই রোজগারহীন ছিলেন। তার ওপর আমফানের ঘা। সহায়সম্বলহীন অবস্থা দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর।

নবান্ন সূত্রে খবর, রাজ্যে ২১ লক্ষ ২২ হাজার গবাদি পশু পারা গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৪০টি স্কুল ও ৩০১টি কলেজ। ভেঙেছে প্রায় ২৫৪ কিলোমিটার নদীবাঁধ ও ৪ কিলোমিটার সমুদ্রবাঁধ। এছাড়া ব্যাপক চাষাআবাদের ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে ৮ হাজার মাছ ধরার নৌকো। ধ্বংস হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার হেক্টর বনভূমি। মোট ক্ষতি হয়েছে ১ লক্ষ ২ হাজার ৪৪২ কোটি টাকা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories