Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

এক দেশ,এক আইনের পক্ষেই মত এবার দিল্লি হাইকোর্টের

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তবে বিরোধীদের প্রবল বাধায় তা এখনও কার্যকর হয়নি। এবার কেন্দ্রকে স্বস্তি দিয়ে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেই মত দিয়েছে দিল্লি হাইকোর্ট।

ভারতীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম লজ্জা শা বানু মামলার প্রসঙ্গ টেনে আদালতের পর্যবেক্ষণ, বিবাহ ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় ভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সমস্যা তৈরি হয় তা কাম্য নয়।

দেশের নবপ্রজন্মকে সমস্যার মুখে ঠেলে দেওয়ার অর্থ হয় না। জুলাই মাসের ৭ তারিখ দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা সিং লেখেন, দেশে ধর্ম, সম্প্রদায় ও জাতপাতের ভেদাভেদ ক্রমশ মুছে যাচ্ছে। বিয়ে বিচ্ছেদের জন্য ভিন্ন আইনের জটে যুব প্রজন্মকে জেরবার করার প্রয়োজন নেই।

তাত্‍পর্যপূর্ণ ভাবে, অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজন কি ? সেই নিয়ে সুপ্রিম কোর্টের মামলা উদ্ধৃত করে দিল্লি হাই কোর্ট। তারা বিশেষ করে ঐতিহাসিক সেই রাজীব গান্ধী সরকারের আমলে শাহ বানু মামলা টেনে আদালত বলে ঠিক সংবিধানের অনুচ্ছেদ ৪৪-এর মতে। অভিন্ন দেওয়ানি বিধির সপক্ষে সুপ্রিম কোর্টের যুক্তির কথাও বলে আদালত। এই বিষয়ে এখনও পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে স্পষ্ট নয় বলে কেন্দ্রকে খোঁচা দিয়েছে কোর্ট। কেন্দ্রীয় আইনমন্ত্রকে উপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রতিভা সিং।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories