Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

প্রেমিকের বাড়ির সামনে ধর্না,আত্মহত্যার চেষ্টায় আটক এক মহিলা

‌প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসে আত্মহত্যার চেষ্টাও করায় পুলিশের হাতে আটক হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁচলের লালগঞ্জে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসে পড়েন প্রেমিকা। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার বাড়িও লালগঞ্জেই। প্রেমিকার বক্তব্য, তাঁর বাবা অন্য রাজ্যে শ্রমিকের কাজ করেন। তিনি যাঁকে ভালবাসেন, তিনিও পরিযায়ী শ্রমিক। এর আগে যখনই ওই যুবক অন্য রাজ্য থেকে দেশে ফিরত, তখনই তাঁকে সঙ্গে নিয়ে এখানে-সেখানে ঘুরত। দু’বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। একাধিকবার তাঁরা বাইরেও ঘুরতে যান ও তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়।

কিন্তু যুবকের বাবা-মা রাজি হচ্ছেন না। অভিযোগের সুরেই প্রেমিকা জানান, যখন তিনি যুবকের বাড়ির সামনে ধরনায় বসেছিলেন, তখন তাঁকে মারধরও করেন যুবকের মা। জানা যায়, শুধু ধরনায় বসেই ক্ষান্ত হয়নি ওই যুবতী। ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলেন। আহত অবস্থাতেই ধরনায় বসেছিল সে। শেষ পর্যন্ত পুলিশ এসে মেয়েটিকে আটক করে নিয়ে যায়।

এলাকার বাসিন্দার দাবি, ওই মেয়েটির সঙ্গে ওই যুবকের আগে থেকেই সম্পর্ক ছিল। তবে চাঁচলের আইসি সুকুমার ঘোষের বক্তব্য, মেয়েটির যদি কোনও অভিযোগ থাকে, তাহলে পুলিশের কাছে এসে জানাতে পারব। এভাবে কারো বাড়ির সামনে ধরনায় বসে বিশৃঙ্খলা সৃষ্টির কোনও মানে হয় না।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories