Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা বাড়ছে, সিদ্ধান্ত কর্তৃপক্ষের

কলকাতা: সামজিক দুরত্ব বজায় রাখতে বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা। ৯০ থেকে বাড়িয়ে ট্রেনের সংখ্যা করা হল ১০৪। আগামী সোমবার থেকে চলবে বাড়তি ট্রেন। ট্রেনে যাতে যথাযথ সামাজিক দূরত্ব বজায় থাকে সেজন্যই সিদ্ধান্ত। জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে যাঁরা কাজে বেরোচ্ছেন তাঁদের জন্যই এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।

একইসঙ্গে মেট্রোর সময় পরিবর্তন হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, প্রথম মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে সাড়ে ৮টার বদলে ছাড়বে ৮টায়। অফিস টাইমের পর সাড়ে ১১টায় বন্ধ হচ্ছে মেট্রো পরিষেবা। বর্তমানে দ্বিতীয় দফায় মেট্রো চালু হয় ৩টে ৪৫ মিনিটে। তার বদলে সোমবার থেকে মেট্রো ছাড়ে সাড়ে ৩টে নাগাদ। শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশনে ৭টার বদলে সোমবার থেকে ছাড়বে সাড়ে ৭টায়। অফিস টাইমে ৮ মিনিট অন্তর চলবে মেট্রো।

গত সপ্তাহেও স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এর আগে পর্যন্ত ৬২টি মেট্রো চলছিল। গত সোমবার থেকে ৬২ থেকে বেড়ে মেট্রো সংখ্যা হয় ৯০। ২৮ জুন সিদ্ধান্ত হয়েছিল রথেকে ৪০টি থেকে বেড়ে ৬২ টি স্টাফ স্পেশাল মেট্রো চলবে। একসঙ্গে ২২ টি কোচ চলাচল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ।  স্টাফ স্পেশাল মেট্রো সংখ্যা বাড়ানোর জেরে অফিস টাইমেও কমল দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান। মেট্রো সংখ্যা বাড়ায় অফিস টাইমে সুরাহা হবে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের পরিচয় পত্র ও মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করে স্টাফ স্পেশাল মেট্রোয় চড়তে পারবেন। কারণ, টোকেন কেটে মেট্রোয় চড়ার সংস্থান এখনও চালু হয়নি।

 

স্টাফ স্পেশাল বাড়ানোর ফলে ভিড় কম হবে। তাতে সামাজিক দুরত্ব বিধি বজায় থাকবে। করোনা সংক্রমণও কম হবে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories