Wednesday, October 21, 2026
29 C
Kolkata

ভুয়ো পরিচয় দিয়ে এবার সংসারে জালিয়াতির অভিযোগ

দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ উঠল খোদ হাওড়ায়। তবে এবার পরিচয় ভাঁড়িয়ে সংসারে জালিয়াতির অভিযোগ উঠেছে৷ যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি বলে পুলিশের দাবি৷ অভিযুক্তের নাম শুভদীপ বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: কালিম্পংয়ের ২৯ মাইলে নামল ধস, বাংলা-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন

অভিযোগ, তিনিও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন। পরিচয় ভাঁড়িয়ে তিনি ভালবেসে বিয়েও করেছিলেন বলে অভিযোগ। অভিযুক্তের বাড়ি হাওড়ার জগাছায়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গত মে মাসে অভিযোগও জমা পড়েছে জগাছা থানায়। জানা গিয়েছে, ২০১৯ সালের নভেম্বরে রেজিস্ট্রি ম্যারেজ হয়। পরের বছর সামাজিক বিয়ে হয়। এরপর মিউচুয়াল ডিভোর্স হয় মার্চে। হাওড়ার জাগাছা থানায় অভিযোগ দায়ের হয় মে মাসে।

আরও পড়ুন: চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে ৩০ বছরের বর সহ তিনজন গ্রেফতার

প্রতারকের স্ত্রীর অভিযোগ, ‘‘নীলবাতির গাড়ি নিয়ে মাঝেমধ্যে বাড়ির সামনে আসতেন তাঁর স্বামী। বিদেশেও গিয়েছিলেন।’’ স্ত্রীর সন্দেহ হয়, যিনি নিজেকে সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দেন তিনি এতো ছুটি পান কিভাবে ? স্ত্রীর দাবি, ‘‘উনি নিজেকে কখনও সিবিআই আধিকারিক, কখনও রেলের আধিকারিক, কখনও লালবাজারে পোস্টিং বলে বিভিন্ন পরিচয় দিতেন। আসলে উনি এসব কিছুই নন৷ ভুয়ো পরিচয় দিয়ে আমার সঙ্গে সংসার পেতে সংসারে জালিয়াতি করেছিল৷ তার বিচার চাই৷’’ স্বামী-স্ত্রী’র মধ্যে ঝামেলার পর গত মে মাসে হাওড়া জগাছা থানায় স্ত্রী অভিযোগ করেন। তবে, অভিযুক্ত এখনও গ্রেফতার হননি। পুলিশের দাবি, ‘‘তদন্ত চলছে৷’’

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories