Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মন্দিরের ৫ কিমির মধ্যে গরুর মাংস নিষিদ্ধ, হিন্দুত্ববাদী হুংকার আসামের মুখ্যমন্ত্রীর; পাথর ফেলে যেখানে ইচ্ছা মন্দির করা যায়, বলছে বিরোধীরা

নিউজ ডেস্ক : মন্দিরের ৫ কিমি ব্যাসার্ধের মধ্যে নিষিদ্ধ গরুর মাংস নিষিদ্ধ। নয়া হিন্দুত্ববাদী হুংকার আসামে। এই হুমকি দিচ্ছে আসামের ক্ষমতাসীন সাম্প্রদায়িক শক্তি বিজেপির মুখ্যমন্ত্রী কট্টর হিন্দুত্ববাদী হেমন্ত শর্মা। গতকাল আসামের বিধানসভায় এই মর্মে একটি বিল আনে সাম্প্রদায়িক শক্তি বিজেপি। এই বিল পাশ হলে মোতাবেক হিন্দু, শিখ ও জেইন সম্প্রদায়ের মন্দির চত্বরের ৫ কিলোমিটারর মধ্যে গরুর মাংস এবং গরুর মাংসজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধ হবে।

গতকাল উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাজ্যে, আসাম গো-সুরক্ষা বিল ২০২১ নামের ওই বিলটি বিধানসভায় পেশ করেন হিমন্ত বিশ্ব শর্মা। একাধিক রাজ্যে গোহত্যার বিরুদ্ধে আইন তৈরি করেছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি। তিনি সরাসরি নিষিদ্ধ না করে কৌশলে এই একই পদক্ষেপ নিয়ে রাজ্যের কোটি কোটি মুসলমানদের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে চায় হিন্দুত্ববাদীরা। এ প্রসঙ্গে আসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া জানান, বিলটিতে অনেক সমস্যা রয়েছে। তাই আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে।

দেবব্রত বলেন, ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু ওই ৫ কিলোমিটার কীসের ভিত্তিতে নির্ধারণ করা হবে? যেখানে ইচ্ছে পাথর ফেলে মন্দির বানিয়ে ফেলতে পারে যে কেউ। পুরো বিষয়টাই সন্দেহজনক। এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে।

বিলটি নিয়ে প্রশ্ন তুলেছেন এল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলামও। তার বক্তব্য, গো-সুরক্ষায় এই বিল আনা হয়নি। মুসলমানদের আবেগে আঘাত করাই বিলটির লক্ষ্য, যাতে আরও বিভাজন তৈরি হয়। আমরা এই বিলের বিরোধিতা করছি। সংশোধন করতে আর্জি জানাবো। তবে উত্তর প্রদেশ, গুজরাট, মধ্য প্রদেশ, হরিয়ানা, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদীরা এমন বিল এনে মুসলমানদের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করেছে। তাই এবারে এই বিল ও যে তারা কার্যকর করতে সক্ষম হবে এটা ধরেই নেওয়া যায়। আবার আগামী বছর উত্তর বিধানসভা নির্বাচন, যেখানে সাম্প্রদায়িক তাস বিজেপির প্রধান ভরসা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories