Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

ভরতে গত ৮ বছরে ৭৫০ বাঘের মৃত্যু, চোরাশিকারীদের খপ্পরে নিহত ১৬৮টি

এনবিটিভি ডেস্ক: চোরাশিকার থেকে শুরু করে বার্ধক্য ও রোগ– বিভিন্ন কারণে গত ৮ বছরে ভারতে ৭৫০-র বেশি বাঘের মৃত্যু হয়েছে ভারতে। তালিকার শীর্ষে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র।

সরকারি পরিসংখ্যান বলছে, মোট ৭৫০-র মধ্যে ৩৬৯টি মারা গিয়েছে প্রাকৃতিক কারণে। চোরাশিকারীদের খপ্পরে প্রাণ হারিয়েছে ১৬৮টি বাঘ। এছাড়া, ৪২টি মারা গিয়েছে দুর্ঘটনা ও সংঘর্ষের মতো অজ্ঞাত কারণে এবং আরও ৭০টি মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর পাশাপাশি, জাতীয় ব্যঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০১৯ — এই সাত বছরে বিভিন্ন রাজ্যে ১০১টি বাঘ মারা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।

কেন্দ্রীয় বণমন্ত্রী প্রকাশ জাভড়েকর ডিসেম্বরে রাজ্যসভায় জানিয়েছিলেন, দেশের ব্যঘ্র সংখ্যা গত চার বছরে ৭৫০ বেড়ে ২,২৭৬ থেকে ২,৯৯৬ হয়েছে। তিনি বলেছিলেন, আমাদের পরিবেশগত ব্যবস্থার জন্য গর্ব হওয়া উচিত।

সরকারি তথ্য অনুযায়ী, গত ৮ বছরে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক বাঘের মৃত্যু হয়েছে। এই রাজ্যে মারা গিয়েছে ১৭৩টি ডোরা-কাটা। এর মধ্যে ৩৮টির মৃত্যু হয়েছে চোরাশিকারের জন্য। ৯৪টির মৃত্যুর কারণ প্রাকৃতিক, ১৯টির কারণ খতিয়ে দেখা হচ্ছে, ৬টি মৃত্যু অস্বাভাবিক এবং ১৬টি হৃদরোগে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ৫২৬টি বাঘ রয়েছে। যা দেশের যে কোনও রাজ্যের তুলনায় সর্বাধিক।

ব্যঘ্র মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সম সময়ে এই রাজ্যে ১২৫টি বাঘ মারা গেছে। এরপর যথাক্রমে রয়েছে কর্ণাটক(১১১), উত্তরাখণ্ড (৮৮), তামিলনাড়ু(৫৪), অসম (৫৪), কেরল(৩৫), উত্তরপ্রদেশ (৩৫), রাজস্থান (১৭), বিহার(১১), পশ্চিমবঙ্গ(১১), ছত্তীসগড়(১০), ওড়িশা(৭), অন্ধ্রপ্রদেশ(৭), তেলঙ্গানা(৫), দিল্লি(২), নাগাল্যান্ড(২) এবং হরিয়ানা ও গুজরাতে একটি করে।

এর মধ্যে চোরাশিকারীদের হাতে মহারাষ্ট্র ও কর্ণাটকে ২৮টি করে বাঘের মৃত্যু হয়েছে। এছাড়া, অসম(১৭), উত্তরাখণ্ড (১৪), উত্তরপ্রদেশ(১২), তামিলনাড়ু(১১), কেরল(৬) এবং রাজস্থান(৩)।

চোরাশিকারীদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই মর্মে কোনও তথ্য মেলেনি জাতীয় ব্যঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের তরফে। একইভাবে, নিখোঁজ বাঘ সম্পর্কিত তথ্যও দিতে পারেনি এনটিসিএ।

এদিকে, এত বাঘের মৃত্যু নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন বন্যপ্রাণী সেবী সংগঠন। তাদের দাবি, চোরাশিকারীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। তাদের মতে, এটা গুরুতর বিষয়। এত সংখ্যক বাঘ চোরাশিকারীদের হাতে প্রাণ হারিয়েছে।

সংগঠনগুলির অভিযোগ, রাজ্য সরকার বেশি করে ব্যঘ্র-পর্যটনের ওপর জোর দিচ্ছে। যার জেরে ডোরা-কাটাদের নিজস্ব প্রাকৃতিক বনাঞ্চল বিপন্ন হয়ে পড়ছে। এখন সময় এসেছে বাঘেদের সংরক্ষণের ওপর জোর দেওয়ার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories