Sunday, September 6, 2026
28 C
Kolkata

সাফল্যের শীর্ষে পৌঁছানোই লক্ষ্য বালুরঘাটের গর্ব নিরুপম ভাদুরীর

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের সংকেত ক্লাব এলাকার বাসিন্দা জয় নিরুপম ভাদুরী এলাকায় জয় দা নামেই পরিচিত। ছোট বেলা থেকেই গান বাজনার পরিবেশে মানুষ হয়েছেন তিনি। মা পঞ্চমী ভাদুরীর কাছে (জেলার সুপরিচিত শিল্পী) গানের হাতে খড়ি। এরপর গীটার আর কবিতাকে সঙ্গী করে বড়ো হয়ে ওঠা জয় ভাদুরী এখন বালুরঘাট শহরে একজন সুপরিচিত ব্যাক্তি।

বেশ কয়েকবছর ধরে হঠাৎ করেই সিনেমা বানানোর ভুত চাপে। শুরু হয় তা নিয়ে স্ক্রিপ্ট ও গল্প লেখা। এক এক করে তিনি এখনও অবধি প্রায় ৪০ টিরও অধিক শর্ট ফিল্ম ও তথ্যচিত্র এবং মিউজিক ভিডিও পরিচালনা করে বানিয়ে ফেলেছেন। অ্যাওয়ার্ডও পেয়েছেন অগুনতি। তাঁর ছবি দেশ,বিদেশ রাজ্য -সহ বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করেছে। অর্জন করেছেন পরিচিতি, প্রশংসাও কুড়িয়েছেন প্রচুর। এক কথায় বালুরঘাটের গর্ব জয় নিরুপম ভাদুরী।

শর্ট ফিল্ম বানানোর পাশাপাশি তিনি কবিতা, গল্প লেখেন, ছবি আঁকেন। আবার গীটারাও শেখান। ঢাকা ও কলকাতায় বেশ কয়েকটি পত্রিকায় তাঁর গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। তাঁর কয়েকটি ছবি বিদেশে যাচ্ছে বলে তিনি জানান।

এ বিষয়ে তিনি বলেন, “আগামীতে আরো ছবির কাজ করতে চলেছি। গল্প ও স্ক্রীপ্ট লেখা চলছে। আসলে আমাদের মতন ইন্ডিপেন্ডেট মুভি মেকারদের সবচেয়ে বড়ো সমস্যা হলো অর্থ। প্রোডিওসার পাওয়া বড়ো মুশকিল হয়। তাই নিজের গাঁটের পয়সা খরচ করে ছবি বানাই। তবে আমার ধারণা ভবিষ্যতে প্রোডিওসারেরা এগিয়ে আসবেন ও আরো ভালো কাজ হবে। বিশেষ করে আগে ছবি বানানো ছিল দুস্কর আর স্বপ্নের মতন এখন বিজ্ঞানের উন্নতির দরুন টেকনোলেজি আরো এগিয়ে এবং বাজারে ভালো ভালো ডিজিটাল ক্যামেরা বেরিয়েছে। যার কারণে চলচিত্র জগতে প্রতিনিয়ত নবীন মুভি মেকাররা বিপ্লব ঘটাচ্ছে। আগামি দিনেও এই মুভি মেকিং-এর রেশ আরো ছড়িয়ে পড়বে বলে আমি নিশ্চিত। আর বিশেষ করে যারা ক্যামেরার পেছনে কাজ ও পরিশ্রম করেন সেই টিমের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশী।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories