Thursday, October 22, 2026
28 C
Kolkata

মুসলিম হওয়ায় ফের ঘর ভাড়া না পাওয়ার অভিযোগ উঠল কলকাতায়

এনবিটিভি ডেস্ক: মুসলিম হওয়ায় ঘর ভাড়া না পাওয়ার অভিযোগ তুললেন এক তরুনী। মঙ্গলবার বেলঘরিয়ায় থাকার জন্য ঘর ভাড়া নিতে গিয়ে নাজেহাল অবস্থা হয় মুর্শিদাবাদ থেকে আসা ওই তরুণীর। অভিযোগকারীনীর নাম সুমাইয়া খাতুন।

 

তরুণী জানিয়েছেন, “পড়াশুনার জন্য মঙ্গলবারের দিনই মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসি আমি। প্রতিদিন বাড়ি থেকে যাতায়াত করা সম্ভব নয়, তাই সিদ্ধান্ত নিই , ঘরভাড়া নিয়ে থাকার। বেলঘরিয়ায় খু্ঁজতে শুরু করি ঘর। কিন্তু, মহমেডান শুনে আমাকে ভাড়া দিতে রাজি হননি কয়েকজন ঘর মালিক।”

 

ওই তরুণী নাজেহাল হয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না তখন। তাঁর আরও সংযোজন, “ঘরভাড়া না দেওয়ার কারণ জানতে চাইলে ঘর মালিক সাফ জানিয়ে দেন, মহমেডানদের ঘর ভাড়া দেওয়া হয়না। অবশেষে আমি ঘর ভাড়া না পেয়ে দমদমে চলে আসি এক হস্টেলে।”

 

মুসলিমদের ঘরভাড়া না দিতে চাওয়ার অভিযোগ এই নতুন নয়। এর আগে খাস কলকাতার বুকে বহু অভিযোগ উঠেছে এমন। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় এমন অভিযোগের কথা আগে বহুবার শোনা গিয়েছে।

২০১৬ সালে এনবিটিভি-র সাংবাদিক সাবিবুর খানও এই লজ্জাজনক ঘটনার শিকার হন। উত্তর কলকাতার কলেজস্ট্রিটের কাছে বিধানসরণী এলাকায় মুসলিম বলেই ঘরভাড়া পাননি তিনি। সেদিন ঘরভাড়া নিতে গিয়ে সাবিবুরকে সঙ্গে সঙ্গেই ঘুরে দেখানো হয় ঘরগুলো। ঘুরে দেখা হলে আমাদের সাংবাদিককে ঘর মালিক জিজ্ঞেস করেন, ‘সবই তো দেখলে, কিন্তু নামটা তো তোমার জানা হলোনা?” নাম বলতেই ঘর মালিক সাফ জানিয়ে দেন, ওহ, তুমি মহমেডান! আমরা তো মহমেডানদের রাখিনা। তবে ফোন করে জানাবো পরে রাখি কিনা।”

একের পর এক দিন পার হয়ে যাওয়ার পরও সাবিবুরকে ফোন করেননি ঘর মালিক। ঘর ভাড়া না পেয়ে কি করবেন তখন ভেবে পাচ্ছিলেন না। বাধ্য হয়ে শহরের বাইরে চলে যান আমাদের সাংবাদিক।

বারবার এমন ঘটনার শিকার হন মুসলিমরা। ধর্মনিরপেক্ষ দেশ হওয়া সত্বেও বর্তমান সময়ে দাঁড়িয়েও ভিন ধর্মীদের ইসলাম ধর্মালম্বীদের প্রতি বিতৃষ্ণা মনোভাব লজ্জাজনক বলেই মনে করছেন বুদ্ধিজীবীরা।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories