Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

পরকীয়ার শাস্তি হিসাবে স্ত্রীকে নগ্ন করে ঘোরালেন স্বামী

প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন স্ত্রী। পরকীয়ার জন্য স্ত্রীকে ‘শাস্তি’ দিয়েছেন স্বামী। রাস্তায় অর্ধনগ্ন করে ঘোরানো হয়েছে ওই মহিলাকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহুদ জেলায়। ভিডিয়ো ভাইরাল হতেই তা নজরে আসে প্রশাসনের। ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে এই কাজে সহযোগিতা করায় অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

দাহুদ জেলার ধানপুর এলাকা আদিবাসী অধ্যুষিত। সেখানেই ৬ জুলাই ঘটেছে এই ঘটনা। জেলার এক পুলিশ আধিকারিক বলেছেন, ”নির্যাতিতা সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।তাঁর স্বামী এবং গ্রামবাসীরা তাঁদের ধরে গ্রামে ফিরিয়ে আনে। ৬ জুলাই জনসমক্ষে মহিলাকে এই শাস্তি দেওয়া হয়েছিল। ভিডিয়োতে অভিযুক্তদের দেখে আমরা তাঁদের গ্রেফতার করেছি।” অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলার স্বামী, আত্মীয় এবং গ্রামবাসীরা তাঁকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন এবং মারছেন। কয়েক জন জোর করে পোশাকও খুলে নেয় নির্যাতিতার। স্বামীকে কাঁধে নিয়ে ঘুরতেও বাধ্য করা হয় নির্যাতিতাকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories