Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

পেট্রোল,ডিজেল,গ্যাস ইত্যাদির দাম বাড়িয়ে আম্বানি-আদানিদের ৮.১৭ লক্ষ কোটি টাকা ঋণ মুকুব মোদি সরকারের!

নিউজ ডেস্ক : দেশের মানুষকে প্রয়োজন মতো পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন যোগাতে পারছে না মোদি সরকার। অজুহাত টাকা নেই। পেট্রোল ডিজেলের দাম আকাশ চুম্বি। এখানেও রাজকোষ ঘাটতি পূরণের নামে চলছে ট্যাক্স বৃদ্ধি। ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ব্যাপকভাবে বাড়িয়ে সাধারন মানুষের রক্ত শোষন করছে মোদি সরকার। অভিযোগ বিরোধীদের। করোনা আক্রান্ত হয়ে মৃতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে না। কিন্তু বিরোধীদের মতে মোদি সরকারের মূল রাশি নিয়ন্ত্রক আম্বানি আদানিদের মতো কর্পোরেটদের লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ মুকুব ঠিকই করতে পরে অন্ধ ভক্তদের প্রিয় মোদি সরকার।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে পরিমাণ মূলধন জোগান দিচ্ছে কেন্দ্র, তার তুলনায় কর্পোরেট থেকে অনাদায়ী ঋণ মকুবের অংক বেড়ে চলেছে। এই পার্থক্য প্রায় তিন গুণ। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনাদায়ী ঋণের হার কমেছে। রিজার্ভ ব্যাংক দায়ের হওয়া তথ্য জানার অধিকার আইনে এইরকমই তথ্য সামনে এসেছে।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের সময় গত চার বছরে কর্পোরেটের ঋণ মকুবের হার বেড়েছে। নরেন্দ্র মোদি সরকার যে পরিমাণ মূলধন জোগান দিচ্ছে তার তিনগুন পরিমাণ ঋণ কর্পোরেটের ক্ষেত্রে মকুব হচ্ছে। কর্পোরেটকে একপ্রকার ভর্তুকি বিলি করা হচ্ছে। ২০২০-২১ অর্থবর্ষে মূলধনের জোগান ছিল ১৪ হাজার ৫০০ কোটি টাকা। একই সময় ব্যাংকের কর্পোরেট ঋণ মুকুব হয়েছে মূলধন জোগানের প্রায় তিনগুণ। ২০১৪-২০২১ মোট ঋণ মকুবের পরিমাণ ৮.১৭ লক্ষ কোটি টাকা।

২০১৮-১৯ সালে সর্বাধিক ঋণ মকুব করা হয়েছিল। সর্বাধিক মূলধন জোগানও সেই বছরই হয়। রিজার্ভ ব্যাংক আরটিআইয়ের জবাবে জানিয়েছে, গত চার বছরে সর্বাধিক ঋণ মুকুব করা হয়েছে। গড়ে প্রতি বছর এক লক্ষ কোটি টাকা ঋণ মকুব হয়েছে। ঋণ মকুবের ফলে রেকর্ড হারে অনাদায়ী ঋণের পরিমাণ কমেছে। মোদি জমানায় কর্পোরেট ঋণ মকুবের পরিমাণ বাড়তে থাকায় ঋণের পরিমাণ কমতে থাকে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায় কর্পোরেট বেসরকারি ব্যাংকের অনাদায়ী ঋণ মকুবের পরিমাণ খুবই কম।

আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু মোদি সরকারের নীতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ বিলি থেকে ঋণ মকুবে কর্পোরেট আধিপত্য ক্রমশ বেড়ে চলায় ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে। মোদি সরকার মহামারীতে প্রচুর বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেও মূলধনের অভাবে এবং ঝুঁকি বেড়ে যাওয়াতেই শিল্পে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিয়োগ ক্রমেই কমে চলেছে।

সূত্র : People’s Reporter

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories