Saturday, September 5, 2026
30 C
Kolkata

লালবাতি হারালো রাজ্যপাল ও শুভেন্দু

জগদীপ ধনকর আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির মাথায় আর জ্বলবে না লালবাতি। শুধু ওই দু’জনই নয়, কলকাতা পুরসভার মেয়র, বিধানসভার অধ্যক্ষ ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গাড়ির লালবাতি-ও নেভানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। শুক্রবার রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে কারা গাড়ির মাথায় লাল বাতি ও নীল বাতি ব্যবহার কেরতে পারবেন তা নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকার ফলেই লালবাতি’র সুবিধা হারিয়েছেন একাধিক সাংবিধানিক ও প্রশাসনিক শীর্ষ কর্তা।

পরিবহণ দফতরের পক্ষ থেকে জারি করা নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে রাজ্যে ১৪ শ্রেণির পদাধিকারীরা গাড়িতে লাল বাতি বা নীল বাতি ব্যবহার করতে পারবেন। কারা-কারা পারবেন, তার তালিকা নিচে দেওয়া হলো-

১। মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা।
২। মুখ্যসচিব।
৩। অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব ও সরকারি দফতরের সচিব।
৪। সংশ্লিষ্ট এলাকার ডিভিশনাল কমিশনার।
৫। রাজ্য পুলিশের ডিজি ও অতিরিক্ত ডিজি।
৬। দমকলের ডিজি।
৭। আয়কর ও শুল্ক দফতরের কমিশনার।
৮। পুলিশের আইজি ও ডিআইজি।
৯। সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক।
১০। সংশ্লিষ্ট এলাকার পুর-কমিশনার।
১১। রাজ্য পুলিশের কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার।
১২। বিভিন্ন জেলার পুলিশ সুপার।
১৩। মহকুমা আধিকারিক (এসডিও) ও মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)।
১৪। পুলিশের পেট্রলিং কার, কনভয় এবং দমকল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories