Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মঙ্গলবার থেকে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার থেকে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আর তার জেরে মঙ্গলবার থেকে ভাসতে পারে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে বুধবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

রবি ও সোমবার বজ্রবিদ্যুত্‍-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।ওইদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।বুধবারে নিম্নচাপ তৈরি হলেই বাড়তে থাকবে বৃষ্টি।

আলিপুর হাওয়া অফিস সতর্ক করেছে, বিশেষ করে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর ও উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী এমনকি ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত হবে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। তবে উপকূলে প্রবল বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারেও বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবারও এই এলাকাগুলিতে একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ পাঁচটি জেলায় মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories