Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বিহারে প্রেম করায় শাস্তি হল যৌনাঙ্গহরণ

শুক্রবার রাতে কান্তি থানার অন্তর্গত রেপুরা রামপুরশাহ গ্রামের ছেলে সৌরভ কুমারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল পাশের গ্রাম সোর্বাতার এক কিশোরীর। ভালবাসার টানেই শুক্রবার লুকিয়ে প্রেমিকার বাড়ি গিয়েছিল সৌরভ। আর তারপরই ঘটে যায় মর্মান্তিক কাণ্ড। পুলিশ সূত্রে খবর, বছর সতেরোর তরুণকে সেখানে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে কিশোরীর বাড়ির লোকেরা। গলধোলাই দিতে শুরু করে তাকে। গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারায় সে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই রাতেই মৃত্যু হয় তাঁর।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় কান্তি থানার পুলিশ। সৌরভের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রেমঘটিত কারণেই প্রেমিকার পরিবারের হাতে মার খেতে হয় তাকে। শুধু তাই নয়, এমন ‘অপরাধে’র জন্য তরুণের যৌনাঙ্গও কেটে দেওয়া হয় বলে অভিযোগ। মুজাফ্ফরপুরের (শহর) এসপি রাজেশ কুমার জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি আরও একটু পরিষ্কার হবে। কিন্তু তার আগেই পরিস্থিতি আরও ভয়ংকর আকার নেয়। মেয়ের বাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সৌরভের পরিবার-পরিজনরা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories