Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

ফের করোনায় আক্রান্ত বিশ্বের শীর্ষ গলফার জন রাম

ফের করোনায় আক্রান্ত বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ গলফার জন রাম। এই নিয়ে দুই মাসে দুইবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। আর তাই টোকিও অলিম্পিকে অংশ নিতে পারছেন না তিনি। স্বপ্নের জয় অধরাই থেকে গেল জন রামের। এদিন ইন্টারন্যাশনাল গলফ ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন জন রামের করোনা আক্রান্ত হওয়ার খবর।

বিবৃতিতে জানানো হয়েছে, টোকিওর বিমান ধরার আগেই ২৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। যার ফলে আর টোকিও বিমান ধরা হল না। তবে স্পেনের দলে অন্য কোন গলফারকে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। আর তাই দলটির একমাত্র প্রতিনিধি এখন আদ্রি আরনাউস।

প্রসঙ্গত, এর আগে গত ৫ জুন মেমোরিয়াল টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডের পর কোভিড টেস্ট পজিটিভ আসে এই স্প্যানিশ গলফারের।সুস্থ হয়ে দুই সপ্তাহ পর ফিরে ইউএস ওপেন জয়ের মধ্য দিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন রাম। সেটিই ছিল তার প্রথম মেজর চ্যাম্পিয়নশিপ জয়।

 

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories