Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দিল্লি যাবার আগেই কমিশন গঠন করলেন তিনি। আগামী ৬ মাসের মধ্যেই পেগাসাস নিয়ে তদন্ত করে তার রিপোর্ট পেশ করবে এই কমিশন। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের দ্বারা কেন্দ্রের অস্বস্তি ব্যাপক বৃদ্ধি পাবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত।

দিল্লি যাবার আগে গতকাল গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে এমন একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও মদন বি লোকুর নেতৃত্বে।

ইতিপূর্বে নিজের মোবাইল ফোনের ক্যামেরায় সেলোটেপ ব্যবহার করে পেগাসাসেদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার সরাসরি গঠন করলেন তদন্ত কমিশন। একাধিক বিষয়ের উপর তদন্ত করতে চলেছে এই কমিশন। ৬ মাসের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে চলেছে।

কমিশন তদন্ত করে দেখবে যে, পশ্চিমবঙ্গে কোন ব্যক্তির ফোনে নজরদারি করা হয়েছিল কিনা? ফোনে নজরদারি করার যে অভিযোগ এসেছে, তা যদি সত্যি হয়ে থাকে তবে কিভাবে ফোনে ম্যালওয়ার কাজ করেছে? তার তদন্ত করা হবে। কারোর ফোনের ওপর নজরদারির জন্য ইজরায়েলের এনএসও গ্রুপের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে কিনা? সে বিষয়ে তদন্ত হবে। কী কারণে নজরদারি করা হয়েছিল? তার তদন্ত হবে। ফোনে নজরদারি করে যে তথ্য পাওয়া গেছে, সে তথ্য কোথায় গেছে?

তথ্য কিভাবে ব্যবহার করা হয়েছে? তার তদন্ত করা হবে। এই কাজের সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উস্কানি মূলক বিষয় জড়িত আছে কিনা? সে বিষয়ে তদন্ত হবে। কোন পরিস্থিতিতে ফোনের ওপর নজরদারি করা হয়েছে? তার তদন্ত হবে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা কি ছিল? তা খতিয়ে দেখা হবে। যদি ফোনে নজরদারি করা হয়ে থাকে, তবে তা কতটা আইনগত? সেদিকও বিবেচনা করা হবে।

পেগাসাস নিয়ে কেন্দ্রের অস্বস্তি বাড়াতেই এই তদন্ত কমিশন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে যে, বাদল অধিবেশন মুলতবি করতেই এই ধরনের পরিকল্পনা করেছে বিরোধীরা। ফোনে নজরদারি করার যে অভিযোগ করা হয়েছে, তার কোন বাস্তব ভিত্তি নেই।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories