Sunday, September 6, 2026
28 C
Kolkata

শ্যালককে কোপানোর অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে

মালদা, ২৭ জুলাই: বসত ভিটা থেকে জোর করে উচ্ছেদ করার উদ্দেশ্যে নিজের শ্যালককে কোপানোর অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সাট্টারির মোবারকপুর গ্রামে। আহত ব্যক্তির নাম সনাতন মণ্ডল (৪৮)। অভিযুক্তরা হলেন বিশু মণ্ডল ও তার দলবল। জানা গেছে, মোবারকপুরে ১৯ কাঠা বসত ভিটে রয়েছে সনাতনের। সেই জায়গা জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে দীনেশ মণ্ডল ,বাপী মন্ডল ,চিত্ত মন্ডল সহ ৮ জন জমি মাফিয়ার বিরুদ্ধে। নিজের জমি ফেরত পেতে আদালতে মামলা করেন সনাতন। সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন দীনেশ। তবে সনাতন মামলা প্রত্যাহার না করায়, সনাতনের জামাইবাবু বিশু মণ্ডলকে দিয়ে দীনেশ মন্ডল সনাতনের উপর হামলার পরিকল্পনা করে বলে অভিযোগ। এরপরই বিশু মন্ডল ও তার ভাই ধনঞ্জয় মন্ডল সনাতনের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আহত অবস্থায় সনাতন মণ্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories