Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

“উৎসশ্রী” পোর্টালে শিক্ষকদের বদলির আবেদনের দিনক্ষণ দিল রাজ্য

রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিজের জেলায় পোস্টিং দেওয়ার জন্য ভোটের আগে থেকেই উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। আর এই ব্যবস্থাকে আরও সহজ করার জন্য অনলাইনে আবেদন পদ্ধতি আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে এই ব্যবস্থা চালু করার জন্য নতুন একটি প্রকল্প এবং পোর্টালের নাম ঘোষণা করেছেন। যা হলো ‘উত্‍সশ্রী’। আর এই ঘোষণার পর থেকেই যে সকল শিক্ষক-শিক্ষিকারা নিজের জেলায় পোস্টিং পেতে ইচ্ছুক তারা তাকিয়ে রয়েছেন কবে থেকে এই ব্যবস্থা চালু হবে।

সম্প্রতি এই অনলাইনে আবেদন পদ্ধতি অর্থাত্‍ নিজের জেলায় পোস্টিং-এর বিষয়ে এই পদ্ধতি কবে থেকে চালু করা হবে তা ঘোষণা করা হয়েছে। বুধবার স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নিজেদের জেলায় পোস্টিং-এর জন্য শিক্ষক শিক্ষিকাগণ আগামী ২ আগস্ট থেকে ‘উত্‍সশ্রী’ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া ওই দিন থেকেই প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক-সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকারা তাদের নিজের জেলায় পোস্টিং নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। পছন্দমত স্কুলে বদলি নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবার এই বিশেষ সুযোগ করে দেওয়া হচ্ছে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের।

নতুন এই পোর্টাল উদ্বোধন প্রসঙ্গে জানা গিয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী ৩১ জুলাই এই পোর্টালের উদ্বোধন করবেন বিকাশ ভবনে। পোর্টাল চালু হওয়ার পর শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে তাদের পছন্দমতো স্কুলের বদলির জন্য যে আবেদন করবেন সেই আবেদন পত্র খতিয়ে দেখে নির্দিষ্ট ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories