Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

ফের কলকাতায় ভুয়ো অফিসারের খোঁজ,কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাত

ফের কলকাতায় ভুয়ো অফিসারের খোঁজ! দেবাঞ্জন এর ঘটনার পর আবার কলকাতা শহরের বুকে এই কাণ্ড। এবার কলকাতা পুলিশের নাম ভাঙিয়ে কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল পর্ণশ্রী এলাকার পাঠক পাড়ার বাসিন্দা পার্থ দত্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

পার্থ দত্ত নামে ওই ব্যক্তি একাধিক ব্যক্তিকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা তুলেছিলেন তারপর তারা চাকরি না পাওয়ায় ওই প্রতারিত ব্যক্তিরা তার বাড়িতে চড়াও হয় এবং তার পরের ঘটনা বিস্তারিত বর্ণনা দিয়ে পর্ণশ্রী থানায় অভিযোগ করা হয়।

আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে পার্থ দত্ত নামক ব্যক্তি কে। কি করে এমন ঘটনা ঘটলো? টাকা নিয়ে দীর্ঘদিন যাবত্‍ চাকরি না দেওয়ায় প্রতারিতরা তার বাড়িতে যান। চাকরী বা টাকা চাইতে এসে দেখেন তিনি নেই। তারপরেই থানায় অভিযোগ করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে সে প্রতারিত ব্যক্তি পার্থ দত্ত কে গ্রেপ্তার করা হয়। পার্থ দত্তের স্ত্রী কিছুই জানেন না এই ঘটনা সম্পর্কে বলে তিনি দাবি করেছেন। পার্থ দত্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাউথ ইস্টার্ন রেলের একটি আই কার্ড। পুলিশের ধারণা ভুয়ো অফিসারের পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখাতেন পার্থ দত্ত।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories