Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

শিশুকে রাতভোর ধর্ষণ,খুবলে নেওয়া হল চোখ,বিহারের মুঙ্গেরে

নৃশংসতার চরম নিদর্শন দেখা গেল বিহারের মুঙ্গেরে। রাতভর ধর্ষণের পরও ক্ষান্ত হয়নি ধর্ষক! মেলেনি সুখ, তাই ছোট্ট শিশুর ডানদিকের চোখ খুবলে বার করে নেওয়া হল। এখানেই শেষ নয়, একরত্তির হাতের আঙুলও ভেঙে দেয় ধর্ষক বা ধর্ষকেরা।

বুধবার রাতে এই জঘন্য পাশবিক ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গেরের পুরবী টোলা গ্রামে। বৃহস্পতিবার যখন শিশুটির দেহ উদ্ধার হয়, তখন একরত্তির সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। এই ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছে গোটা গ্রামে।

মৃত শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ওই শিশুটি বুধবার বিকেলে বাবার (পেশায় জেলে) সঙ্গে নদীতে গিয়েছিল।

শিশু কন্যাটির বাবা যখন নদীতে নামেন, তখন শিশুটি পাড়েই দাঁড়িয়েছিল। এরপর শিশুটির বাবা যখন জল থেকে উঠে আসেন, তখন মেয়েকে দেখতে পাননি। মেয়ে বাড়ি ফিরে গেছেন, বা অন্য কোথাও খেলছে ভেবে বাড়ি ফিরে আসেন।
কিন্তু কয়েক ঘণ্টা কেটে গেলেও শিশুকন্যা বাড়ি না ফেরায়, পরিবারের সকলে চিন্তায় পড়ে যান। খোঁজাখুঁজি শুরু হয়। নিকটবর্তী সোফিয়াবাদ থানায় অভিযোগ জানানো হয়। এরপর বৃহস্পতিবার ভোরে নদীর এক দিকের একটি ইট ভাঁটায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যে এলাকা থেকে শিশুটির দেহ উদ্ধার হয়, সেখানেই তাঁকে রাতভর ধর্ষণ করে, তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। জানা গিয়েছে, দেহ উদ্ধারের সময় শিশুটির সারা দেহ রক্তে ভেসে যাচ্ছিল। মুঙ্গেরের ডিএসপি নন্দজি প্রসাদ বলেন, শিশুটিকে কীভাবে মারা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সঠিকভাবে বলা সম্ভব হবে। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ধর্ষক বা ধর্ষকদের খোঁজে তল্লাশি শুরু হয়ে গেছে। এদিকে, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories